News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্তানের কান্দাহারে তালিবান হানায় নিহত সাত পুলিশকর্মী, নিকেশ ১৬ জঙ্গি
Image

আফগানিস্তানের কান্দাহারে তালিবান হানায় নিহত সাত পুলিশকর্মী, নিকেশ ১৬ জঙ্গি

কান্দাহার, ৫ জানুয়ারি (হি.স.) : তালিবানি হামলায় প্রাণ হারালেন সাত জন পুলিশকর্মী। পাল্টা পুলিশের গুলিতে নিকেশ ১৫ জঙ্গি। শনিবার ভোররাতে চাঞ্চল্যকর ঘটনাটি আফগানিস্তানের দক্ষিণ কান্দাহারের স্পিনবলদাক শহরে ঘটেছে।এদিন ভোররাতে কান্দাহারের স্পিনবলদাক শহরের লোই কারিজ এলাকায় আফগান বর্ডার পুলিশের চেকপোস্টে অর্তকিতে হামলা চালায় তালিবানরা।

দুই তরফের মধ্যে ব্যাপক গুলির লড়াই শুরু হয়। সংঘর্ষে প্রাণ হারান সাত পুলিশকর্মী। পুলিশের গুলিতে খতম ১৬ জঙ্গি। সংঘর্ষে জখম চার পুলিশকর্মী এবং আহত ১১ তালিবান। এমনই জানানো হয়েছে কান্দহারের রাজ্য সরকারের তরফ থেকে।দক্ষিণাঞ্চলের সেনাবাহিনীর মুখোপাত্র ক্যাপ্টেন আহমেদ সাদেক ইসা এই হামলার সত্যতা স্বীকার করে নিয়েছে। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর এক আধিকারিক দাবি করেছেন, স্পিনবলদাক জেলায় আফগান বর্ডার পুলিশের ওই অউট পোস্টের অতর্কিতে হামলা চালায় তালিবান। সংঘর্ষে প্রাণ হারান ১৫ পুলিশকর্মী। পাশাপাশি গুরুতর জখম সাত।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top