News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রের ৪০টি লোকসভা আসনে একসঙ্গে প্রতিদ্বন্দ্বীতা এনসিপি ও কংগ্রেস : প্রফুল প্যাটেল
Image

মহারাষ্ট্রের ৪০টি লোকসভা আসনে একসঙ্গে প্রতিদ্বন্দ্বীতা এনসিপি ও কংগ্রেস : প্রফুল প্যাটেল

মুম্বই, ৫ জানুয়ারি (হি.স.): খুব বেশি দিন আর বাকি নেই। মাত্র কয়েক মাসের মধ্যেই ২০১৯ লোকসভা নির্বাচন। আসন্ন লোকসভা নির্বাচনে এবার কেন্দ্রে ক্ষমতাসীন মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করতে তৎপর কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তেলুগু দেশম পার্টি (টিডিপি), এনসিপি-সহ বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলি। আসন্ন লোকসভা নির্বাচনে এবার মহারাষ্ট্রের ৪০টি লোকসভা আসনে একসঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করবে এনসিপি ও কংগ্রেস। এমনই সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস ও এনসিপি নেতৃত্ব। যদিও, বাকি ৮টি আসন নিয়ে এখনও চিন্তাভাবনা চলছে।


মহারাষ্ট্রে লোকসভার মোট আসন সংখ্যা হল ৪৮। এবারের নির্বাচনে ৪৮টি আসনের মধ্যে ৪০টি আসনে একসঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস এবং এনসিপি। এ প্রসঙ্গে এনসিপি নেতা প্রফুল প্যাটেল বলেছেন, ‘আসন্ন লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের ৪০টি আসনে একসঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি ও কংগ্রেস। তবে, বাকি ৮টি লোকসভা আসন নিয়ে এখনও চিন্তাভাবনা চলছে।’ রাজনৈতিক মহলে গুঞ্জন, মূলত বিজেপিকে পরাজিত করতেই মহারাষ্ট্রে একসঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস ও এনসিপি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top