News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানের পেশোয়ারে বোমা বিস্ফোরণে গুরুতর জখম চার
Image

পাকিস্তানের পেশোয়ারে বোমা বিস্ফোরণে গুরুতর জখম চার

ইসলামাবাদ, ৫ জানুয়ারি (হি.স.) : গাড়ি বোমা বিস্ফোরণ কেঁপে উঠল পেশোয়ার। শনিবার সকালে হওয়ায় এই বিস্ফোরণে গুরুতর জখম চার। জখমদের মধ্যে এক মহিলা রয়েছেন বলে জানা গিয়েছে।
এদিন পেশোয়ারের জনবহুল সদর এলাকার কালা বাড়ি বাজার বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণে গুরুতর জখম হন চারজন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আসপাশের একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে স্থানীয় লেডি রিডিং হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের অবস্থা স্থিতিশীল। গোটা ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রাথমিক তদন্তের পর পুলিশের তরফে জানানো হয়েছে, আট থেকে দশ কিলোগ্রাম বিস্ফোরক বোঝাই কোরোলা গাড়ি কালা বাড়ি বাজারের পার্কিংলটে রাখা ছিল। তার থেকেই বিস্ফোরণটি ঘটেছে।ঘটনাস্থলে উপস্থিত বোম্ব ডিসপোসাল ইউনিটের প্রধান শাফকত মালিক জানিয়েছেন, ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরক গাড়িটির দরজায় লাগানো ছিল। তা থেকেই বিস্ফোরণটি হয়েছে। পেশওয়ারের ক্যাপিটল সিটি পুলিশ আধিকারিক কাজী জামিল বলেন, বিস্ফোরণে আট থেকে দশ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। একটি সাদা রঙের কোরোলা গাড়িতে বিস্ফোরকগুলি রাখা ছিল। ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। গোটা এলাকাটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top