News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির মোতিনগরে কারখানায় বিস্ফোরণের জেরে ৭ জনের প্রাণহানি : গ্রেফতার একজন অভিযুক্ত
Image

দিল্লির মোতিনগরে কারখানায় বিস্ফোরণের জেরে ৭ জনের প্রাণহানি : গ্রেফতার একজন অভিযুক্ত

নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম দিল্লির মোতিনগরে, সুদর্শন পার্ক এলাকায় অবস্থিত একটি ফ্যাক্টরিতে এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়| গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের তীব্রতায় দোতলা ওই কারখানার একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে| কারখানার একাংশ ভেঙে পড়ায় ইট-কংক্রিট-সহ ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে মৃত্যু হয় ৬ বছর বয়সি এক শিশু-সহ ৭ জনের| এছাড়াও আরও ৮ জন গুরুতর আহত হয়েছেন| সুদর্শন পার্ক এলাকায় কারখানার একাংশ ভেঙে পড়ার ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ| ধৃতের নাম হল, সুমীত গুপ্তা| পশ্চিম দিল্লির ডিসিপি জানিয়েছেন, মোতিনগরের সুদর্শন পার্ক এলাকায় ফ্যাক্টরির একাংশ ভেঙে পড়ার ঘটনায় সুমীত গুপ্তা নামে একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে| ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে| ধৃতকে শনিবার আদালতে তোলা হবে|


উল্লেখ্য, গত ৩ জানুয়ারি (বৃহস্পতিবার) পশ্চিম দিল্লির মোতিনগরে, সুদর্শন পার্ক এলাকায় অবস্থিত একটি ফ্যাক্টরিতে এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়| ওই ফ্যাক্টরিতে সিলিং ফ্যান রঙ করার কাজ হতো| গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের তীব্রতায় দোতলা ওই কারখানার একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে| অকালেই মৃত্যু হয় ৬ বছর বয়সি একটি শিশু-সহ ৭ জনের| এছাড়াও আহত ৮ জন শহরের বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top