News Flash

  • Home
  • Uncategorized
  • গোমতী থেকে উদ্ধার নিখোঁজ নীলকান্তের মৃতদেহ
Image

গোমতী থেকে উদ্ধার নিখোঁজ নীলকান্তের মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি৷৷ গোমতীতে তলিয়ে যাওয়া এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে৷ ঘটনায় নতুনবাজারের ভানুপদ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ জানা গেছে, মঙ্গলবার বিকেলে নতুনবাজার ভানুপদ পাড়ার শ্রমিক নীলকান্ত চাকমা (৩৫) গোমতীর জলে তলিয়ে যান৷ এই খবর পাওয়া মাত্র শুরু হয় উদ্ধার অভিযান৷

অভিযানে নামানো হয় এনডিআরএফ এবং টিএসআর বাহিনী৷ তাদের যৌথ উদ্যোগে গোমতীর জলে অনেক খোঁজাখুঁজি হয়৷ কিন্তু নীলকান্তকে পাওয়া যায়নি৷
শেষ পর্যন্ত পুনরায় এনডিআরএফ এবং টিএসআর বাহিনী অভিযান চালালে জল থেকে উঠে আসে নীলকান্তের মৃতদেহ৷ মৃতদেহ পুলিশ তদন্তের জন্য পাঠায় এবং পরে তার দেহ তার পরিবারের হাতে তোলে দেয় পুলিশ৷ তবে কীভাবে নদীর জলে নীলকান্ত চাকমা পরে গিয়েছিল সে বিষয়ে কিছু জানা যায় নি৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top