News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের বিরুদ্ধে আসন্ন অস্ট্রেলিয়ার একদিনের দল নির্বাচনে ক্ষোভ উগরে দিলেন শেন ওয়ার্ন
Image

ভারতের বিরুদ্ধে আসন্ন অস্ট্রেলিয়ার একদিনের দল নির্বাচনে ক্ষোভ উগরে দিলেন শেন ওয়ার্ন

সিডনি, ৪ জানুয়ারি (হি.স.) : ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকদের একহাত নিলেন অস্ট্রেলিয়া ক্রিকেটের কিংবদন্তী শেন ওয়ার্ন। শুক্রবারই ভারতের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। ১৪ জনের দলে উসমান খোওয়াজা, পিটার সিডল, নাথান লায়নদের ফেরানো হয়েছে। বাদ দেওয়া হয়েছে ডি’আর্কি শর্ট ও ক্রিস লিনের মতো ৫০ ওভারের স্পেশালিস্ট ব্যাটসম্যানদের।

দল নির্বাচন যে মোটেও ঠিক হয়নি তা বুঝিয়ে দিলেন অস্ট্রেলিয়া ক্রিকেটের কিংবদন্তী শেন ওয়ার্ন। ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকদের একহাত নিয়ে ওয়ার্ন বলেছেন, ‘অত্যন্ত খারাপ দল নির্বাচন হয়েছে।’ ওয়ার্ন টুইটে লিখেছেন, ‘যোগ্য ক্রিকেটারদের দল থেকে বাদ দেওয়া হয়েছে। একাধিক অযোগ্যকে দলে নেওয়া হয়েছে। নির্বাচকদের বুদ্ধি আছে বলে মনে হয় না।’ এরপরই নিজের পছন্দের একাদশ জানিয়েছেন ওয়ার্ন। যে দলে আছেন, ফিঞ্চ, শর্ট, ক্যারে, শন মার্শ, ম্যাক্সওয়েল, স্টোইনিস, অ্যাগার/মিচেল মার্শ, প্যাটিনসন, রিচার্ডসন, মেরেডিথ, জাম্পা। রিজার্ভে রাখা হয়েছে লিন ও লায়নকে। ক্ষিপ্ত ওয়ার্ন বলেছেন, ‘কেন ডি’আর্কি শর্টকে বাদ দেওয়া হল তা বুঝলাম না। বল করতে পারে। ব্যাটিং জানে। ছন্দে ছিল। তা না করে একটা বুড়োকে দলে নিয়েছে।’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top