News Flash

  • Home
  • Uncategorized
  • এনএলএফটি ও এটিটিএফ বে-আইনি ঘোষণার বিষয়ে বিজ্ঞপ্তি জারি
Image

এনএলএফটি ও এটিটিএফ বে-আইনি ঘোষণার বিষয়ে বিজ্ঞপ্তি জারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি ৷৷ ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের এক চিঠিমূলে ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে যে, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা ও তার সহযোগী দল বা সংস্থা এবং অল ত্রিপুরা টাইগার ফোর্স ও তার সহযোগী সমস্ত দল বা সংস্থা সমূহকে বে আইনি সংগঠন বলে ঘোষণা করা হয়েছে৷ বে আইনি কার্যকলাপ আইন ১৯৬৭ এর ৩৭ এর ৩নং ধারার ১ নং উপধারায় এই ঘোষনাটি ২০১৮ এর ৩ অক্টোবর গ্যাজেট অব ইন্ডিয়ায় প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেহেতু কেন্দ্রীয় সরকার মনে করে যে, এনএলএফটি এবং এটিটিএফ হিংসাত্মক ও নাশকতামূলক কার্যকলাপে লিপ্ত হয়ে আসছে, সরকতারের কর্তৃত্বকে হীন করে জনসাধারণের মধ্যে আতঙ্ক ও হিংসার পরিবেশ ছড়িয়ে দিয়ে আসছে৷ উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য সন্ত্রাসবাদী দলগুলির সহায়তা পাবার লক্ষ্যে তাদের সাথে যোগযোগ রাখছে৷ তাদের উদ্দেশ্যসাধনের লক্ষ্যে সাম্প্রতিকালে হিংসাত্মক ও বে আইনি কার্যকলাপে লিপ্ত হয়েছে যা ভারতের সার্বভৌমত্ব ও একতার পক্ষে হানিকারক৷ তাই তাদের বে আইনি ঘোষণা করা হয়েছে৷তাদের বে আইনি কার্যকলাপের মধ্যে রয়েছে পুলিশ, সুরক্ষা বাহিনীর সদ্যস ও জনসাধারমকে হত্যা, ত্রিপুরার ব্যবসায়ী ও সাধারণ মানুষেক কাছ থেকে টাকা আদায় করা, আত্মরক্ষা, প্রশিক্ষণ ও অস্ত্রশস্ত্র সংগ্রহের জন্য প্রতিবেশি রাষ্ট্রে আস্তানা গড়ে তোলা ইত্যাদি৷ তাছাড়া কেন্দ্রীয় সরকার মনে করে যে, যদি তাদের কার্যকলাপগুলিকে এখনই প্রতিরোধ করা না যায় তাহলে তাতাজ্ঝর তাদের হিংসাত্মক ও বিচ্ছিন্নতাবাদী কাজকর্ম আরও বাড়িয়ে দেবে৷ ভারত বিরোধী শক্তিগুলির সাথে মিলে দেশ বিরোধী প্রচার চালাবে৷ পুলিশ, সুরক্ষা বাহিনী ও জনসাধারণকে খুন করবে৷ জোরপূর্বক অর্থ আদালয় করবে ও দেশের বাইরে থেকে অস্ত্রশস্ত্র সংগ্রহ করবে৷ তাই তাদের বে আইনি ও নিষিদ্ধ দল বলে ঘোষণা করা হয়েছে৷ এই নিষেধাজ্ঞা সরকারি গ্যাজেটে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ায় সাথে সাতেই বলবৎ হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top