News Flash

  • Home
  • Uncategorized
  • পুরী লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়াতে পারেন প্রধানমন্ত্রী, দাবি বিজেপি বিধায়কের
Image

পুরী লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়াতে পারেন প্রধানমন্ত্রী, দাবি বিজেপি বিধায়কের


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভুবনেশ্বর, ৩ জানুয়ারি (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে পুরী থেকে লড়তে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়ে আমি ৯০ শতাংশ নিশ্চিত। বুধবার এমনই দাবি করলেন পাদামপুরের বিজেপি বিধায়ক প্রদীপ পুরোহিত। 

এদিন প্রদীপ পুরোহিত বলেন, পুরী লোকসভা কেন্দ্র থেকে লড়তে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়ে ৯০ শতাংশ নিশ্চিত আমি। ওডিশার জনগণ চায় প্রধানমন্ত্রী পুরী থেকে লড়ুক। দলীয় নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী নিজেও হয়তো চাইবেন পুরী থেকে নির্বাচনে দাঁড়াতে। ২০১৪ সালে বারাণসী থেকে জেতার জন্য পুরীতে পুজো দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার হয়তো পুরী থেকে লড়বেন তিনি। ওডিশার উন্নয়ন চান প্রধানমন্ত্রী। পাশাপাশি ওডিশাবাসীকেও ভালবাসেন তিনি। 

প্রসঙ্গত পুরী লোকসভা কেন্দ্রটি বিজেডি শক্তিশালী গড়। এই লোকসভা কেন্দ্রে অন্তগর্ত সাতটি বিধানসভা কেন্দ্রের ছয়টি আসন বিজেডি-র দখলে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেডি প্রার্থী পিনাকি মিশ্র ৫০.৩৩ শতাংশ ভোট পেয়ে জিতেছেন। 

প্রদীপ পুরোহিত আরও বলেন, কেন্দ্রের লুক-ইস্ট নীতিতে ওডিশাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। রেল এবং অন্য কেন্দ্রীয় প্রকল্পে ওডিশাকে ঢেলে দিয়েছেন তিনি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top