News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে বিস্তর পরিমানে নেশা সামগ্রী উদ্ধার, ধৃত দুই
Image

পৃথক স্থানে বিস্তর পরিমানে নেশা সামগ্রী উদ্ধার, ধৃত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারী৷৷ আবারও নেশা সামগ্রী উদ্ধার বিশালগড়ে৷ বুধবার সন্ধ্যায় বিশালগড় নিউমার্কেট থেকে বিস্তর পরিমাণে বিলেতি মদ বাজেয়াপ্ত করা হয়েছে৷ বিশালগড় থানার পুলিশ সব্জি বাজারের পাশে একটি দোকান থেকে বেআইনীভাবে মজুত রাখা ওই বিলেতি মদগুলি উদ্ধার করেছে৷ দোকান মালিক বাবুল কর্মকারকে গ্রেপ্তার করেছে৷ জানা গিয়েছে, ইতিপূর্বে ওই দোকান থেকে বিস্তর পরিমাণে বিলেতি মদ উদ্ধার করা হয়েছিল৷ বিশালগড় থানার পুলিশ জানিয়েছে, বেআইনীভাবে মদ মজুত ও বিক্রির সংশ্লিষ্ট ধারায় বাবুল কর্মকারের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে৷ আগামীকাল তাকে আদালতে সোপার্দ করা হবে৷


এদিকে, মধুপুর ধানার পুলিশ ভাটিবাড়ি পঞ্চায়েতের রেঞ্জার টিলায় অভিযান চালিয়ে তিন শতাধিক গাঁজা গাছ ধবংস করেছে৷ গাঁজা বিরোধী অভিযানে নেতৃত্ব দিয়েছেন মধুপুর থানার এসআই নন্দন দাস৷ তিনি বিশাল সংখ্যায় পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে ঐ এলাকায় পৌঁছেন৷ গাঁজা গাছ ধবংস করা হলেও এই গাঁজার মালিককে সনাক্ত করতে পারেনি৷ পুলিশ জানিয়েছে আগামীদিনেও অনুরূপ অভিযান অব্যাহত থাকবে৷
অন্যদিকে, প্রচুর নেশার টেবলেট সহ বিলোনীয়া থানার অধীন সাড়াসীমা সীমান্ত এলাকা থেকে এক নেশা কারবারীকে আটক করা হয়েছে৷ তার নাম পলাশ বিশ্বাস৷ বাড়ি একই সাড়াসীমাতেই৷ প্রচুর পরিমাণে নেশাল টেবলেট সহ ঐ যুবককে আটক করা হযেছে৷ তার বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে৷ পুলিশের বক্তব্য, দীর্ঘদিন ধরেই নেশার কারবার চালিয়ে যাচ্ছিল পলাশ৷ তাকে জালে তোলার বহুবার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল পুলিশ৷ কিন্তু, মঙ্গলবার গভীর রাতে পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে নেশা সামগ্রী সমেক তাকে আটক করতে সক্ষম হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top