News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভার সঙ্গে জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে আয়োজনে আপত্তি নেই কেন্দ্রের : রাজনাথ সিং
Image

লোকসভার সঙ্গে জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে আয়োজনে আপত্তি নেই কেন্দ্রের : রাজনাথ সিং

নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.) : লোকসভা নির্বাচনের সঙ্গে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন আয়োজন করতে কোনও আপত্তি নেই কেন্দ্রের। বৃহস্পতিবার রাজ্যসভা দাঁড়িয়ে এমনই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন প্রসঙ্গে বলতে গিয়ে রাজনাথ সিং বলেন, নির্বাচন কমিশন যদি লোকসভা নির্বাচনের সঙ্গে জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচন আয়োজন করতে চায় তবে তাতে কেন্দ্রের কোনও আপত্তি নেই। উপত্যকায় বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে সমস্ত রকমের সহযোগিতা করবে কেন্দ্র। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য উপত্যকায় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে।

উপত্যকায় জনগণের মধ্যে বিভাজন তৈরির জন্য বিজেপিকে দায়ী করেছে কংগ্রেস। এই প্রসঙ্গে রাজনাথ সিং বলেন, স্বাধীনতা ও দেশভাগের সময় হিংসার এই বীজ বপণ করা হয়েছিল। জম্মু ও কাশ্মীরের বেহাল পরিস্থিতি সমাল দেওয়ার জন্য সমস্ত রকমের পরামর্শ শুনতে রাজি কেন্দ্র।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top