News Flash

  • Home
  • Uncategorized
  • বছরের শুরুতেও সুখবর, পেট্রোল-ডিজেল আরও স্বস্তি দিল দেশবাসীকে
Image

বছরের শুরুতেও সুখবর, পেট্রোল-ডিজেল আরও স্বস্তি দিল দেশবাসীকে

বছরের শুরুতেও সুখবর, পেট্রোল-ডিজেল আরও স্বস্তি দিল দেশবাসীকে

কলকাতা ও নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): সদ্য বিদায় নেওয়া ২০১৮ সালে পেট্রোল-ডিজেল রীতিমতো যন্ত্রণা দিয়ে গিয়েছে সাধারণ মানুষকে। এক টানা দাম বেড়েছিল দুই জ্বালানির। আবার বছরের একেবারে অন্তিম মাস গুলিতে দুই জ্বালানির দাম ধারাবাহিকভাবে কমেছে। নতুন বছরের প্রথম দিন, মঙ্গলবারও অব্যাহত রইল সেই ধারা।

সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে মঙ্গলবার রাজধানী দিল্লি-সহ সমস্ত মেট্রো সিটিতে সস্তা হয়েছে পেট্রোল-ডিজেলের দর। কলকাতায় মঙ্গলবার এক ধাক্কায় ১৮ পয়সা কমেছে পেট্রোলের দাম| কলকাতায় আইওসি-র পাম্পে এদিন পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটারে ৭০.৭৮ টাকা। ডিজেল আরও ১৯ পয়সা নেমে হয়েছে ৬৪.৪২ টাকা। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পাশাপাশি, মঙ্গলবার পেট্রোল-ডিজেলের দাম কমেছে দিল্লি এবং মুম্বইয়েও| দিল্লিতে ১৯ পয়সা কমার পর পেট্রোলের দাম এখন ৬৮.৬৫ টাকা প্রতি লিটার এবং ২০ পয়সা কমার পর ডিজেলের দাম এখন ৬২.৬৬ টাকা|


পাশাপাশি মুম্বইয়ে ১৭ পয়সা কমেছে পেট্রোলের দাম এবং ২০ পয়সা কমেছে ডিজেলের দাম| মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের নতুন দাম, যথাক্রমে ৭৪.৩০ টাকা প্রতি লিটার (পেট্রোল) এবং ৬৫.৫৬ টাকা প্রতি লিটার (ডিজেল)|প্রসঙ্গত, বছরের শেষ দিকে লাগাতার কমতে শুরু করেছিল পেট্রোপণ্যের দাম।

মঙ্গলবার, বছরের প্রথম দিনও অব্যাহত রইল সেই ধারা। জ্বালানি তেলের দর কমায় রীতিমতো স্বস্তিতে আমজনতা।

Releated Posts

ভিলেজ কমিটির তিন আসনে পুনর্নির্বাচনের নির্দেশ, ভোট ২৩ অক্টোবর

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভোটগ্রহণ প্রক্রিয়া বিস্তারিতভাবে পর্যালোচনার পর ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন তিনটি ভিলেজ কমিটির তিনটি আসনের আওতাধীন…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top