News Flash

  • Home
  • Uncategorized
  • এনএলএফটির আরও এক জঙ্গীর আত্মসমর্পণ
Image

এনএলএফটির আরও এক জঙ্গীর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ রাজ্যের নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন এনএলএফটি (বিএম) গোষ্ঠীর এক সদস্য আত্মসমর্পণ করেছে৷ তার নাম পতিজয় ত্রিপুরা (৩৮)৷ বাড়ি ধলাই জেলার রাইস্যাবাড়ি থানার অধীন মাঝিমনি পাড়াতে৷ পতিজয় ওভার গ্রাউন্ড ওয়ার্কার হিসেবে জঙ্গী সংগঠনে নিযুক্ত ছিল৷ সোমবার দুপুরে পতিজয় ত্রিপুরা তেলিয়ামুড়ায় বিএসএফের ডিআইজি সিন্ধু কুমারের কাছে আত্মসমর্পণ করেছে৷পতিজয় ত্রিপুরা আত্মসমর্পণ করায় এবছর বিএসএফের কাছে মোট বারোজন আত্মসমর্পণ করেছে৷ আরও কিছু জঙ্গী আত্মসমর্পণ করার জন্য অপেক্ষায় রয়েছে বলে জানানো হয়েছে বিএসএফের তরফে৷ বিএসএফ দাবি করেছে, বাহিনীর জওয়ানরা বিভিন্ন সময়ে বিপথে পরিচালিত যুবকরা যারা জঙ্গী জীবনে রয়েছে তাদেরকে নানা ভাবে বুঝিয়ে জীবনের মূল স্রোতে নিয়ে আসার চেষ্টা করছে৷ বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে পতিজয় ত্রিপুরা যে জঙ্গীদলের হয়ে ওভার গ্রাউন্ডে কাজ করত সেই বিষয়ে সরকারী দস্তাবেজেও তার নাম উল্লেখ রয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top