News Flash

  • Home
  • Uncategorized
  • কার্গিলে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১৭.৩, ঠাণ্ডার কামড়ে জবুথবু ভূস্বর্গ
Image

কার্গিলে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১৭.৩, ঠাণ্ডার কামড়ে জবুথবু ভূস্বর্গ

শ্রীনগর, ১ জানুয়ারি (হি.স.): শৈত্যপ্রবাহ এবং প্রবল ঠাণ্ডার কামড় অব্যাহত গোটা কাশ্মীর উপত্যকাজুড়ে| শীতে কাবু লেহ, কার্গিল এবং শ্রীনগর-সহ ভূস্বর্গের বিভিন্ন প্রান্ত| মঙ্গলবার সকালে লাদাখ রিজিওনের কার্গিলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস| পাশাপাশি লেহ-তে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস| কনকনে শীতের আমেজ এখন অব্যাহত থাকলেও, শীত এবার একটু একটু করে কমবে ভূস্বর্গে|
মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের সামার ক্যাপিটল শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.২ ডিগ্রি সেলসিয়াস| আবহবিদরা জানিয়েছেন, উত্তর কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গুলমার্গে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.২ ডিগ্রি সেলসিয়াস| বার্ষিক অমরনাথ যাত্রার বেসক্যাম্প পহেলগাম-এ এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রার পারদ পেঁৗছে যায় মাইনাস ৪.৯ ডিগ্রি সেলসিয়াসে| কাশ্মীর উপত্যকা এই মুহূর্তে ‘চিল্লাই-কালান’-এর অধীনে| আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ৩১ জানুয়ারি ‘চিল্লাই-কালান’ শেষ হয়ে যাবে, তবে শৈত্যপ্রবাহ তার পরেও অব্যাহত থাকবে উপত্যকাজুড়ে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top