News Flash

  • Home
  • Uncategorized
  • দেশব্যাপী ধর্মঘট সফল করতে মিছিল সিআইটিইউ’র
Image

দেশব্যাপী ধর্মঘট সফল করতে মিছিল সিআইটিইউ’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ পেট্রোল ও ডিজেলের বর্ধিত কর ও সেস বৃদ্ধির মতো সিদ্ধান্তকে এক কথাায় জনবিরোধী বলছে সিআইটিইউ তথা সিট্যু৷ সেই সাথে বলছে, গত ২৯ ডিসেম্বর রাজ্যে ক্ষমতাসীন বিজেপি জোট সরকার রাজস্ব ঘাটতি পুরণের দোহাই দিয়ে পেট্রোল ও ডিজেলের উপর অস্বাভাবিকভাবে ভ্যাট ও সেস বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা৷ সিট্যু সহ দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন মারাত্মকভাবে এমনিতেই ক্ষতিগ্লস্থ নানা দিক থেকে৷ এজন্যই কেন্দ্রীয় ভাবে এখন আরও মোট ১২ দফা দাবী আদায়ের লক্ষ্যে আগামী ৮-৯ জানুয়ারী দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে৷
ধর্মঘটের অঙ্গ হিসেবে সোমবার আগরতলার রাজপথে একটি মিছিল করেছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সহ গণ সংগঠনসমূহ৷ এতে আওয়াজ উঠল মানুষের অধিকার রক্ষা, গণতন্ত্র রক্ষার দাবী নিয়েও৷ পরে রাজপথে মিছিল শেষ করে ওরিয়েন্ট চৌমুহনীতে কেটি সভাও করেছে সিট্যু৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে সিট্যুর সভাপতি তথা প্রাক্তন পরিবহণ মন্ত্রী মানিক দে বলেন, কেন্দ্রীয় মন্ত্রিদের বিরুদ্ধেও এখন দুর্নীতির খবর প্রকাশ্যে আসছে৷ ঘরে ঘরে চাকুরীর মতো প্রতিশ্রুতি সহ আচ্ছে দিনের এমন অনেক প্রতিশ্রুতি দিয়েছিল৷ কিন্তু, এর একটিও রক্ষা করেনি৷ পালন করেনি৷ মানুষ এখন সব বুঝে গিয়েছে৷ আস্তে আস্তে একত্রিত হতে শুরু করেছে দশটি ট্রেড ইউনিয়নের সবাই৷ পৃথক পৃথক ভাবে তাদের দাবীগুলি নিয়ে এই ধর্মঘট হতে যাচ্ছে৷ সভায় বক্তব্য রাখেন সিট্যু রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তথা সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত৷ বেকারদের কর্মসংস্থান নিয়ে সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top