News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন কোচের ছোঁয়াতে জয়ের হ্যাটট্রিক ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-র
Image

নতুন কোচের ছোঁয়াতে জয়ের হ্যাটট্রিক ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-র

ম্যাঞ্চেস্টার, ৩১ ডিসেম্বর (হি.স.) : নতুন কোচ দায়িত্ব নেওয়ার পর প্রিমিয়র লিগে জয়ের হ্যাটট্রিক করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড৷ মোরিনহোর আমলে ম্যান ইউ ক্রমাগত ড্র ও হারের মুখ দেখছিল, ওলে গানার সোল্কজায়ের দায়িত্ব নেওয়ার পরেই প্রিমিয়র লিগে এবার জয়ের সাফল্য আসে, তাও রীতিমতো দাপটের সঙ্গে৷ মোরিনহো কোচ থাকাকালীন যে দলকে মাঠে ছত্রভঙ্গ দেখাচ্ছিল, নতুন কোচের অধীনে সেই ম্যাঞ্চেস্টারকে আবার ইউনাইটেড মনে হচ্ছে৷
ওলে গানার অন্তর্বর্তীকালীন কোচ হয়ে আসার পর কার্ডিফ সিটিকে তাদের ঘরের মাঠে ৫-১ গোলে উড়িয়ে দেয় ম্যাঞ্চেস্টার৷ পরে ওল্ড ট্র্যাফোর্ডে হাডার্সফিল্ডকে ৩-১ গোলে বিধ্বস্ত করে তারা৷ এবার এএফসি বোর্নমাউথকে নিজেদের মাঠে ৪-১ গোলে পরাজিত করে রেড ডেভিলসরা৷ উল্লেখযোগ্য বিষয় হল কোচের সঙ্গে ঝামেলার জেরে মোরিনহোর জমানায় যে পোগবা দলে কোণঠাসা ছিলেন, কোচ বদল হতেই সেই ফরাসি তারকাই পর পর দু’টি ম্যাচে জোড়া গোল করে জেতালেন দলকে৷ বোর্নমাউথের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারের অপর দু’টি গোল করেন মার্কাস রাশফোর্ড ও রোমেলু লুকাকু৷
বোর্নমাউথের বিরুদ্ধে ম্যাচ একেবারে শুরুতেই গোল করে এগিয়ে যায় ইউনাইটেড৷ ৫ মিনিটের মাথায় রাশফোর্ডের পাস থেকে দুরন্ত টাচে গোল করেন পোগবা৷ ৩৩ মিনিটে হেরেরার ক্রস থেকে ম্যাচে নিজের তথা দলের হয়ে দ্বিতীয় গোল করেন পোগবা৷ ৪৫ মিনিটে অ্যান্থনীর পাস থেকে গোল করে স্কোর-লাইন ৩-০ করেন রাশফোর্ড৷ প্রথমার্ধের খেলা শেষ হয় ম্যাঞ্চেস্টারের অনুকূলে ৩-১ গোলে৷
দ্বিতীয়ার্ধে ম্যাঞ্চেস্টার আরও একটি গোল করলেও বেইলি লাল কার্ড দেখায় শেষ দশ মিনিট দশজনে খেলতে হয় ম্যাঞ্চেস্টারকে৷ ৭২ মিনিটে ম্যাচে ইউনাইটেডের চতুর্থ গোল করেন লুকাকু৷ তাঁকে গোলের পাস বাড়ান পোগবা৷ এই জয়ের ফলে ২০ ম্যাচে ম্যাঞ্চেস্টারের সংগৃহীত পয়েন্ট দাঁড়ায় ৩৫৷ তারা রয়েছে লিগ টেবিলের ছ’নম্বরে৷ পাঁচ নম্বরে থাকা আর্সেনালের থেকে তাদের ব্যবধান মাত্র ৩ পয়েন্টের৷
অন্যদিকে ক্রিস্টাল প্যালেস ও লেস্টার সিটির কাছে পর পর দু’টি ম্যাচে হারার পর প্রিমিয়র লিগে জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার সিটি৷ অ্যাওয়ে ম্যাচে সাউদাম্পটনকে ৩-১ গোলে হারিয়ে দেয় গুয়ার্দিওলারা৷ লিগের অপর ম্যাচে চেলসি ১-০ গোলে পরাজিত করে ক্রিস্টাল প্যালেসকে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top