News Flash

  • Home
  • Uncategorized
  • সংবাদ মাধ্যমের কাজ হলো সমাজকে শক্তিশালী করা ঃ উপমুখ্যমন্ত্রী
Image

সংবাদ মাধ্যমের কাজ হলো সমাজকে শক্তিশালী করা ঃ উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ সংবাদ মাধ্যম হল গণতন্ত্রের চতুর্থস্তম্ভ৷ সংবাদ মাধ্যমের কাজ হল সমাজকে উন্নত, জাগ্রত ও শক্তিশালী করা৷ উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা আজ অমরপুর সুপার মার্কেট প্রাঙ্গণে অমরপুর প্রেস ক্লাবের নতুন অফিসের উদ্বোধন করে একথাগুলো বলেন৷ তিনি বলেন, সত্য ও সততাকে তুলে ধরাই প্রেসের মুখ্য ভূমিকা৷ রাজনীতির পাশাপাশি ভারতের মিশ্র সংসৃকতি বৈচিত্রের মধ্যে ঐক্য, ইতিহাস, সংস্কৃতি , সাহিত্য বিভিন্ন লেখার মাধ্যমে তুলে ধরতেও বলেন তিনি৷ তিনি বলেন, নাগরিকদের সচেতন করা সাংবাদিকদের কাজ৷ নাগরিক সচেতন হলে তারা মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য সম্পর্কেও সচেতন হবেন৷ ফলে সমাজ শক্তিশালী হবে৷ উপমুখ্যমন্ত্রী বলেন, সরকার ও সমাজের অংশ৷ সরকার ও সমাজ কাঁধে কাঁধ মিলিয়ে চললে অগ্রগতি দ্রুত হবে৷ ফলে সমাজ শক্তিশালী হবে, রাষ্ট্র শক্তিশালী হবে৷

প্রধান অতিথির ভাষণে কৃষি, পরিবহণ ও পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, সংবাদ মাধ্যম হল সমাজের আয়না৷ দুর্গম এলাকার কোন ঘটনা বা সমস্যা সাংবাদিকদের মাধ্যমেই সরকারের নজরে তাড়াতাড়ি আসে৷ সরকারের কাজের ত্রুটি চিহ্ণিত করার ক্ষ্যেত্রেও অগ্রণী ভূমিকা নেন সাংবাদিকরা৷ সংবাদ মাধ্যমও সমাজের অংশ৷ তাই বর্তমান সরকার সাংবাদিকদের দাবিসমূহ নিয়ে আন্তরিক৷ তিনি বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের পেনশন ১ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করেছে৷ তিনি আরো বলেন, নাগরিকগণ সংবাদ মাধ্যমকে বিশ্বাস করে৷ সেই বিশ্বাস যেন আরও দৃঢ় হয়৷

সাংসদ জীতেন্দ্র চৌধুরী তাঁর ভাষণে বলেন, সংবাদ মাধ্যম যাতে স্বাধীনভাবে, বলিষ্ঠভাবে, সত্যের পথে থেকে কাজ করতে পারনে সেদিকে সকলকে সচেতন হতে হবে৷ এছাড়া বক্তব্য রাখেন বরিষ্ঠ সাংবাদিক প্রদীপ দত্ত ভৌমিক, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার এবং ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবাশীষ মজুমদার৷ স্বাগত ভাষণ প্রদান করেন অমরপুর প্রেস ক্লবের সম্পাদক প্রাণময় সাহা৷ এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, অমরপুর বিএসি’র চেয়ারম্যান সঞ্জয় জমাতিয়া এবং নগর পঞ্চায়েতের চেয়রেপার্সন তরুণ চক্রবর্তী৷

এদিকে সাংসদ জীতেন চৌধুরীর সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে ২০ লক্ষ টাকা দিয়ে আগামী দিনে অমরপুর প্রেস ক্লাবের নতুন পাকাবাড়ি নির্মাণ হবে বলে প্রেস ক্লাবের সম্পাদক জানান৷ এদিকে নতুন বাজার প্রেস ইউনিট আজ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য ৬ হাজার ৬০১ টাকার চেক উপমুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন৷ এছাড়া গোমতী জেলার দুজন প্রবীণ সাংবাদিক সুব্রত দেব ও স্বপন ভট্টাচার্যকে স্মারক সম্মান প্রদান করে অমরপুর প্রেল ক্লাব এবং চার জন গরিব মাধ্যমিক পরিক্ষার্থী ছাত্রছাত্রীদের প্রেস ক্লাব ৪টি টেস্ট পেপার প্রদান করে৷ এছাড়া এলাকার দৈনিক সংবাদের এজেন্ট মানিকলাল পোদ্দার এবং রাজাকাঙ ভিলেজের এক দুঃস্থ পরিবারের ৮ জন সদস্যকে কম্বল ও শীতবস্ত্র প্রদান করে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top