News Flash

  • Home
  • Uncategorized
  • কচ্ছ জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত একই পরিবারের দশ জন
Image

কচ্ছ জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত একই পরিবারের দশ জন

আমেদাবাদ, ৩১ ডিসেম্বর (হি.স.) : গুজরাটের কচ্ছ জেলায মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের দশ জনের। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে জেলায়। ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
জানা গিয়েছে, এদিন সন্ধেয় কচ্ছের ভাচাউ হাইওয়েতে ১১ জন যাত্রী নিয়ে ভাচাউ থেকে কচ্ছ যাচ্ছিল একটি এসইউভি গাড়ি। তারা একটি অনুষ্ঠান সেরে ভাচাউ থেকে ভুজে তাদের বাড়ি ফিরছিল। সেই সময় যাত্রীবাহী এসইউভি-র উল্টো দিক থেকে আসছিল একটি নুন বোঝাই ট্রেলার। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেনে ঝাঁপিয়ে পড়ে। সেটি সোজা এসে পড়ে এসইউভি-টির সামনে এসে পরে। এদিকে এসইউভিটির পেছনেই ছিল অন্য একটি ট্রাক। ফলে দুটি ট্রাকের মধ্যে পড়ে চাপা পরে যায় গাড়িটি। ওই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির মধ্যে থাকা একই পরিবারের দশ জনের। একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারকে যাবতীয় সাহায্যের জন্য কচ্ছের জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। হিন্দুস্থান সমাচার / সোনালিকচ্ছ জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত একই পরিবারের দশ জনের
আমেদাবাদ, ৩১ ডিসেম্বর (হি.স.) : গুজরাটের কচ্ছ জেলায মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের দশ জনের। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে জেলায়। ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
জানা গিয়েছে, এদিন সন্ধেয় কচ্ছের ভাচাউ হাইওয়েতে ১১ জন যাত্রী নিয়ে ভাচাউ থেকে কচ্ছ যাচ্ছিল একটি এসইউভি গাড়ি। তারা একটি অনুষ্ঠান সেরে ভাচাউ থেকে ভুজে তাদের বাড়ি ফিরছিল। সেই সময় যাত্রীবাহী এসইউভি-র উল্টো দিক থেকে আসছিল একটি নুন বোঝাই ট্রেলার। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেনে ঝাঁপিয়ে পড়ে। সেটি সোজা এসে পড়ে এসইউভি-টির সামনে এসে পরে। এদিকে এসইউভিটির পেছনেই ছিল অন্য একটি ট্রাক। ফলে দুটি ট্রাকের মধ্যে পড়ে চাপা পরে যায় গাড়িটি। ওই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির মধ্যে থাকা একই পরিবারের দশ জনের। একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারকে যাবতীয় সাহায্যের জন্য কচ্ছের জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top