News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে নির্বাচনী সহিংসতায় একুশ জনের মৃত্যু, বিপুল বিজয় আওয়ামী লীগের
Image

বাংলাদেশে নির্বাচনী সহিংসতায় একুশ জনের মৃত্যু, বিপুল বিজয় আওয়ামী লীগের

৷৷ মনির হুসেন৷৷ ঢাকা, ৩০ ডিসেম্বর৷৷ বিচ্ছিন্ন কিছু সংঘর্ষ ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদের নির্বাচন৷ ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট নেওয়া হয়েছে রবিবার৷ ভোট গণনা শেষে বেসরকারীভাবে ২৭৩টি আসনের ফল এসেছে৷ তাতে আওয়ামী লীগের নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন ২৪৪জন, ধানের শীষ প্রতীকে ৭ জন, লাঙ্গল প্রতীকে ১৯ জন এবং অন্যান্য তিনজন নির্বাচিত হয়েছেন৷

এদিকে, উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পর্যবেক্ষক প্রতিনিধি দল৷ নির্বাচন কমিসন সুশৃঙ্খল ও পরিশীলতভাবে নির্বাচন সম্পন্ন করতে পেরেছে বলে অভিমত তাদের৷ রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক ব্রিফিংয়ে ভারতীয় পর্যবেক্ষক প্রতিনিধিদল বিষয়টি জানায় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে এসেছেন ভারতীয় নির্বাচন কমিশনের তিন সদস্যের প্রতিনিধিদল৷ প্রতিনিধিদলের সদস্য পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচন কর্মকর্র্ত আরিজ আফতাব হোটেল সোনারগাঁওয়ে বিকেলে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ-ভারতের নির্বাচন কমিশনের মধ্যে সহযোগিতা ও উষ্ণ সম্পর্ক রয়েছে৷ দুদেশের নির্বাচন কমিশনের মধ্যে নিয়মিত যোগাযোগও রয়েছে৷ সে কারণেই এই নির্বাচন পর্যবেক্ষণে আমরা তিন সদস্যের প্রতিনিধি এসেছি৷ তিনি বলেন, বিভিন্ন এলাকায় আমরা নির্বাচন পর্যবেক্ষণ করেছি৷ বাংলাদেশ নির্বাচন কমিশন এই নির্বাচন সুশৃঙ্খল ও পরিশিল্পীতভাবে সম্পন্ন করতে পেরেছে৷ নির্বাচনে উৎসবমুখর পরিবেশ আমাদের চোখে পড়েছে৷ বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়৷ এই নির্বাচনে প্রচুর দেশি বিদেশি পর্যবেক্ষক এসেছেন৷

বাংলাদেশের ভোটের দিন নির্বাচনী সহিংসতায় সারাদেশে বিভিন্ন স্থান থেকে হতাহতের খবর পাওয়া গেছে৷ অন্তত ২১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ নিহদের মধ্যে আনসার সদস্যসহ সরকার সমর্থক, বিরোধী দলের সদ্যস ও সাধারণ মানুষও রয়েছে৷ কুমিল্লা ঃ কুমিলন্ঢার চান্দিনায় মুজিব (৩৫) নামে জাতীয় ঐক্যফ্রন্টের এক সমর্থক গুলিতে নিহত হয়েছেন৷ পুলিশের দাবি, ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই করার সময় গুলি চালালে সে নিহত হয়৷ কুমিল্লা -১০ আসনের মুরগা ভোটকেন্দ্রে আওয়ামি লিগের নেতা কর্মীদের হামলায় বাচ্চু মিয়া (৪৫) নামে বিএনপির এক সমর্থক নিহত হয়েছেন৷ চট্টগ্রাম ঃ চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগ, বিএনপি ও মোমবাতি প্রতীকের প্রার্থীর সমর্থকদের ত্রিমুখী সংঘর্ষে ১৮ বছর বয়সী আবু সাদেক নামের এক তরুণ নিহত হয়েছেন৷ অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷ চট্টগ্রাম – ১৬ আসনে জাতীয় পার্টির সমর্থক আহমেদ কবীর (৫৫) নামের একজন নিহত হয়েছেন৷ জাতীয় পার্টির পক্ষ থেকে দাাবি করা হচ্ছে, তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন৷

রাজশাহী ৩ আসনের মোহনপুরে পাকুরিরা উচ্চ বিদ্যালয়ে বিএনপির হামলায় আওয়ামী লীগ সমর্থক মেরাজুদ্দিন (২২) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷ রাজশাহী ১ আসনে মোহাম্মদপুর উচ্চবিদ্যালয়ের সামনে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে দুপুর ১২টার দিকে মোহাম্মদ মোদাছসের (৪৫) নামের এক আওয়ামী লীগ কর্মী মারা যান৷ দিনাজপুর – দিনাজপুর-২ আসনে শহরগ্রাম প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনায় একজন সাধারণ ভোটার নিহত হয়েছেন৷ নিহতের নাম কিনা মোহাম্মদ (৬৫)৷ তিনি হার্ট এটাকে মারা গেছেন বলেন দাবি করা হচ্ছে৷

রাঙ্গামাটির কাউখালি উপজেলায় একটি ভোটকেন্দ্রে সকালে বিএনপির সঙ্গে সংঘর্ষে যুবলীগের এক নেতা নিহত হয়েছেন৷ তার নাম মো বসির উদ্দিন (৩২)৷ কাউখালী থানার ওসি মঞ্জুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷ কক্সবাজারে নির্বাচনী সহিংসতায় ছাত্রলীগের এক কর্মী নিহত হয়েছেন৷ কাহালু থানার ওসি শওকত কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷ নোয়াখালী ঃ নোয়াখালী ৩ আসনে তুলাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জামায়াত শিবিরের হামলায় এক আনসার সদস্য নিহত হয়েছেন নিহতে নাম নুরুন্নবী৷ দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে সংঘর্ষের সময় তিনি নিহত হন৷ নরসিংদী ঃ নরসিংদী ৩ আসনে কুন্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও একজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর মো মিলন নামের আওয়ামী লীগের একজন পোলিং এজেন্টকে মৃত অবস্থায় পাওয়া গেছে৷ গাজীপুর ঃ গাজীপুরের সদর সাবেক ছাত্রলীগের এক কর্মী নিহত হয়েছেন৷ নাটোর – নাটোর ২ আসনে ভোট দেওয়াকে কেন্দ্র করে ভাতিজার সঙ্গে মারামারিতে হোসেন আলী (৪৮) নামের আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন৷ টাঙ্গাইল ঃ টাঙ্গাইল ২ আসনের হরিদাখুলসী গ্রামে সকালে একটি ক্ষেতের পাশে বিএনপি নেতা হাজী আব্দুল আজিজ (৬৫) এর লাশ পাওয়া যায়৷ ব্রাক্ষ্মনবাড়িয়া ঃ ব্রাক্ষ্মনবাড়িয়া ঃ ব্রাক্ষ্মনবাড়িয়া সদর উপজেলার নাটাই ইউনিয়নের রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে ইসরাইল মিয়া (২০) নামের একজন নিহত হয়েছেন তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন৷ সিলেট ঃ সিলেট ৩ আসনের বালাগঞ্জ উপজেলায় আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংঘর্ষে উপজেলা শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমেদ সোহেল নিহত হন৷ উপজেলা বিএনপির মহাসচিব মজিবুর রহমান দাবি করেন পুলিশের গুলিতে সোহেলের মৃত্যু হয়েছে৷

এ প্রহসনের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ফের নির্বাচন দেওয়ার দাবি করেছে জাতীয় ঐক্যফ্রন্ট৷ রবিবার রাত ৮টার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড কামাল হোসেন তার বেইলি রোডের বাসায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন৷ ড কামাল হোসেন বলেন, সারা দেশ থেকে ভোট ডাকাতির খবর এসেছে৷ এ পর্যন্ত বিভিন্ন দলের শতাধিক প্রার্থী নির্বাচন বর্জন করেছেন৷ এ অবস্থায় আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এ প্রহসনের নির্বাচন বাতিল করা হোক৷ নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি৷ সেই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে পুনঃনির্বাচন দাবি করছি৷ এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় কমিটির সদ্যস নজরুল ইসলাম খান আ স ম আবদুর রব, জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top