News Flash

  • Home
  • Uncategorized
  • মৃণাল সেনের প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের
Image

মৃণাল সেনের প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.) : কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের প্রয়াণে শোক প্রকাশ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রবিবার সকালে দক্ষিণ কলকাতার ভবানীপুর নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃণাল সেন।
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লেখেন, প্রখ্যাত পরিচালক মৃণাল সেনের প্রয়াণে দুঃখ পেয়েছি। ভুবন সোম থেকে কলকাতা ট্রিলজি, প্রতিটি ছবিতে বাস্তবতাগুলিকে তীক্ষ্ণ ও সংবেদনশীল ভাবে তুলে ধরেছিলেন। তাঁর প্রয়াণে বাংলা, ভারত তথা বিশ্ব চলচ্চিত্রে ক্ষতি হয়ে গেল।
প্রসঙ্গত, বছরের শেষ রবিবাসরীয় সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মৃণাল সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫। এদিন সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার ভবানীপুরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয় তাঁর। মৃণাল সেনের প্রয়াণে এক যুগের শেষ হল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top