News Flash

  • Home
  • Uncategorized
  • ন্যাক ও কিউসিআই অনুমোদনহীন কলেজে বিএড কোর্সের ভর্তিতে ছাড়, অনুমোদর রাজ্য মন্ত্রিসভার
Image

ন্যাক ও কিউসিআই অনুমোদনহীন কলেজে বিএড কোর্সের ভর্তিতে ছাড়, অনুমোদর রাজ্য মন্ত্রিসভার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ এনসিটিই অনুমোদনই যথেষ্ট৷ ন্যাক কিংবা কিউসিআই অনুমোদন না থাকলেও ওই কলেজে মুখ্যমন্ত্রী বিএড অনুপ্রেরণা যোজনার অন্তর্গত বিএড কোর্সে ভর্তির জন্য আবেদন করা যাবে৷ ন্যাক কিংবা কিউসিআই অনুমোদনহীন কলেজগুলিতে ভর্তির জন্য ছাড়ের ক্ষেত্রে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷
শিক্ষামন্ত্রীর কথায়, গুণগত শিক্ষার প্রতি জোর দিয়েছে রাজ্য সরকার৷ কিন্তু, প্রয়োজনীয় শিক্ষক পাওয়া যাচ্ছে না৷ কারণ, বিএড ডিগ্রি না থাকায় অনেক মেধাবি ছাত্রছাত্রী শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসতে পারছেন না৷ তাই, রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বিএড অনুপ্রেরণা যোজনা চালু করেছে৷ এই যোজনার অন্তর্গত ৫০০০ জনকে বিএড কোর্সে স্পন্সর দেওয়া হবে৷ তাতে, কোর্স করার জন্য জনপ্রতি ২ লক্ষ টাকা ঋণের ব্যবস্থা করা হবে৷ শুধু তাই নয়, চার বছর পর্যন্ত ওই ঋণের সুদ বহন করবে রাজ্য সরকার৷
শিক্ষামন্ত্রীর বক্তব্য, ১৩৬০ জন প্রার্থী এই যোজনার অন্তর্গত বিএড কোর্স করার জন্য আবেদন জানিয়েছেন৷ কিন্তু, তাঁদের মধ্যে তিনজন রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন, ন্যাক কিংবা কিউসিআই অনুমোদন নেই এমন কলেজগুলিকেও কোর্সের জন্য বিবেচনা করা হোক৷ শিক্ষামন্ত্রীর কথায়, যোজনা অনুসারে বিএড ডিগ্রির জন্য ভর্তির ক্ষেত্রে কলেজগুলির এনসিটিই অনুমোদন বাধ্যতামূলক৷ পাশাপাশি ন্যাক কিংবা কিউসিআই অনুমোদনও থাকতে হবে৷ কিন্তু, এখন দেখা যাচ্ছে অনেক কলেজরই এনসিটিই অনুমোদন থাকলেও, ন্যাক কিংবা কিউসিআই অনুমোদন নেই৷ ফলে, যোজনা অনুসারে ওই কলেজগুলিতে কেউ ভর্তি হতে পারছেন না৷
এবিষয়ে শিক্ষা দপ্তর পর্যালোচনা করে দেখেছে, ন্যাক কিংবা কিউসিআই অনুমোদনে কলেজগুলিতে ছাড় দেওয়া যেতেই পারে৷ তবে, কলেজগুলির এনসিটিই অনুমোদন থাকতেই হবে৷ সে মোতাবেক মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী বিএড অনুপ্রেরণা যোজনায় ন্যাক কিংবা কিউসিআই অনুমোদনে ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হয়৷ মন্ত্রিসভা এই ছাড়ে সীলমোহর দিয়েছে৷
শিক্ষামন্ত্রীর কথায়, এখন শুধু এনসিটিই অনুমোদন রয়েছে এমন কলেজগুলিতে বিএড ডিগ্রির জন্য ভর্তি হতে পারবেন রাজ্যের ছেলেমেয়েরা৷ কলেজগুলির ন্যাক কিংবা কিউসিআই অনুমোদনের প্রয়োজন নেই৷ তিনি জানান, এই যোজনায় ১৩৬০ জন আবেদনকারীর মধ্যে ১২৭৬ জন পশ্চিমবঙ্গের নদীয়া, মুর্শিদাবাদ এবং বাঁকুড়াতে অবস্থিত কলেজে ভর্তি হবেন৷ ত্রিপুরায় ভর্তি হবেন ৭০ জন৷ এছাড়া পূর্বোত্তরের অন্যান্য রাজ্যে ১২ জন এবং উত্তরাখন্ডে ভর্তি হবেন ২ জন৷ তিনি আরো জানান, আবেদনকারীদের মধ্যে সাধারণ ক্যাটাগরির ৩৮১ জন, তপশিলী উপজাতির ২৯৯ জন, তপশিলী জাতির ৩৬০ জন, ওবিসি ৩১৩ জন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ৭ জন রয়েছেন৷ তাঁদের মধ্যে ৫৪৪ জন মেয়ে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top