News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মুতে সেনা ছাউনিতে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা, তুমুল গুলির লড়াই
Image

জম্মুতে সেনা ছাউনিতে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা, তুমুল গুলির লড়াই

জম্মু, ৩০ ডিসেম্বর (হি.স.) : জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে চাঞ্চল্য ছড়াল জম্মুর বারি ব্রাহ্মণ এলাকায় রত্নাচক সেনা ছাউনির কাছে। শনিবার গভীর রাত ২টো নাগাদ এই ঘটনাটি ঘটেছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ওই দুই জঙ্গি সেনা ছাউনির ভেতরে প্রবেশের চেষ্টা করছিল। বাঁধা দেয় ঘটনাস্থলে মোতায়েন থাকা জওয়ান। শুরু হয় দুই তরফে গুলির লড়াই। পরে ঘটনাস্থল থেকে চম্পট দেয় ওই দুই জঙ্গি। এরপর গোটা এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। মনে করা হচ্ছে সেনা ছাউনিতে ঢুকে বড় ধরণের নাশকতা করার উদ্দেশ্য ছিল ওই জঙ্গিদের।
অন্যদিকে রবিবার সকালে উত্তর কাশ্মীরের বারামুলার সোপোরে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। রাজ্য পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফ-এর তরফ থেকে এই তল্লাশি অভিযান চালানো হয়। গোটা এলাকাটি ঘিরে ধরে এই অভিযান চালানো হয়। ওই এলাকার প্রতিটি বাড়িতে জঙ্গিদের খোঁজে এই অভিযান চালানো হয়। বিশেষ সূত্র থেকে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে এই অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে। বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top