নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ কমলপুর মহকুমার অন্তর্গত মানিকভান্ডারে শুক্রবার রাতে দুঃসাহসীক চুরির ঘটনা ঘটেছে৷ একটি জুয়েলারী দোকানের সিন্দুক নিয়ে পালিয়েছে চোরেরা৷ দোকানের মালিকের দাবি, ৩০ লক্ষ টাকা মূল্যের গয়না চুরি হয়েছে৷ এদিকে, হালহালি বাজারেও একই ধরনের চুরির ঘটনা ঘটেছে৷
মানিকভান্ডার বাজারস্থিত রামকৃষ্ণ জুয়েলারীর মালিক বিধান দাস জানিয়েছেন, শুক্রবার রাতেই চুরির ঘটনাটি ঘটেছে৷ তাঁর দোকানের ছয়টি তালা ভেঙ্গে চোরেরা গয়না ভর্তি সিন্দুক নিয়ে পালিয়েছে৷ তাঁর দাবি, সিন্দুকে ৩০ লক্ষ টাকা মূল্যের গয়না ছিল৷ তিনি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ণ তুলেছেন৷ তাঁর অভিযোগ, মানিকভান্ডার বাজারে রাত্রীকালীন পাহাড়ায় ছয় জন নিয়োজিত থাকেন৷ তা সত্বেও ছয়টি তালা ভেঙ্গে সিন্দুক নিয়ে পালিয়েছে চোরেরা৷
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে চুরির ঘটনার তদন্ত শুরু করেছে৷ ডগ স্কোয়াড নিয়েও তল্লাশি চালিয়েছে পুলিশ৷ কিন্তু, সংবাদ লেখা পর্যন্ত এই চুরির ঘটনায় কোন ক্লু খঁুজে পায়নি পুলিশ৷
মানিকভান্ডারে দুঃসাহসিক চুরিজুয়েলারি দোকানের সিন্দুক লুট
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















