News Flash

  • Home
  • Uncategorized
  • বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি উৎপাদন বাড়ানোর উপর জোর দিতে হবে ঃ উপমুখ্যমন্ত্রী
Image

বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি উৎপাদন বাড়ানোর উপর জোর দিতে হবে ঃ উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ ত্রিপুরার এক তৃতীয়াংশ এলাকা সংরক্ষিত বনাঞ্চল৷ চাষ যোগ্য জমির পরিমাণ সীমিত৷ তাই বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি উৎপাদন বাড়ানোর উপর জোর দিতে হবে৷ বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করার জন্য কৃষকদের উৎসাহিত কদ্দেরত তাদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থাও করতে হবে৷ আজ দক্ষিণ চড়িলামে অআয়াজিত কৃষক ও কৃষি বিজ্ঞানীদের মধ্যে মতবিনিময় সভার উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন৷
উপমুখ্যমন্ত্রী বলেন, বিজ্ঞানভিত্তিক চাষে দক্ষ হতে গেলে বিজ্ঞানভিত্তিক চাষের বিভিন্ন কলাকৌশল নিখুতভাবে জানতে হবে৷ এজন্য কৃষক, কৃষিকর্মী ও আধিকারিকদের কাজের সঠিক মূল্যায়ন হয়নি বইে রাজ্য কৃষিতে পিছিয়ে পড়েছে৷ বর্তমান সরকার স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, জনজাতিদের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে৷ কৃষি ও উদ্যান ক্ষেত্রকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে স্বনির্ভর করতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে৷ কৃষি ও উদ্যান ক্ষেত্রকে কাজে লাগিয়ে সাধারণ মানষকে স্বনির্ভর করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে৷ রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ রূপায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন৷ অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী আগত কৃষকদের মধ্যে ৫টি পাওয়ারটিলার, ৭টি স্পে মেশিন, ১০০টি কোদাল, ৫টি পাম্প মেশিন এবং ১০০ জন কৃষকের হাতে নানা সব্জীর চারা তুলে দেন৷ অনু,টানে অতিথি হিসাবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চড়িলাম বিএসি’র চেয়ারম্যানে রাজীব দেববর্মা, কৃষি দপ্তরের দায়িত্বপাব্রাপ্ত অধিকর্তা নবকিন্ত চাকমা, কৃষি বিজ্ঞানী রাজীব ঘোষ, বাহারুল ইসলাম৷ একদিবসীয় মতবিনিময়সভায় উপস্থিত কৃষকেরা কযষি ক্ষেত্রে তাদের গাছের পরিচর্যা, ঔষধের ব্যবহার, রোগ প্রতিরোধ সহ নানা অজানা বিষয়গুলি সম্পর্কে কৃষি বিজ্ঞানী ও বিশেষঞ্চশজ্ঞদের নিকট থেকে অবহিত হন৷ সভায় চড়িলাম ও বিশালগড় ব্লক এলাকা থেকে ১০০ জন কৃষক উপস্থিত ছিলেন৷ এই মতবিনিময়সভার উদ্যোক্তা ভূমি সংরক্ষণ ও উদ্যান দপ্তরের বিশালগড় মহকুমা কার্যালয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top