News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন শিক্ষাবর্ষে পাঠ্যবই ক্রয়ে কিছু স্বস্তি মিলবে ছাত্রছাত্রীদের, আশ্বাস শিক্ষামন্ত্রীর
Image

নতুন শিক্ষাবর্ষে পাঠ্যবই ক্রয়ে কিছু স্বস্তি মিলবে ছাত্রছাত্রীদের, আশ্বাস শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ রাজ্যে নয়া পাঠ্যক্রম চালু হওয়ায় আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যবই কিনতে ছাত্র ছাত্রীদের কিছুটা কম টাকা খরচ হবে৷ নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের পাঠ্যবই কিনতে হয়৷ গত বছর গড়ে নবম শ্রেণীর একজন ছাত্রকে সমস্ত পাঠ্যবই কিনতে ১০৭১ টাকা খরচ করতে হয়েছে৷ কিন্তু, আগামী শিক্ষাবর্ষ থেকে এনসিইআরটির সিলেবাস চালু হওয়ার কারণে নবম শ্রেণীর একজন ছাত্রকে সমস্ত পাঠ্যবই কিনতে খরচ করতে হবে ৯৪৮ টাকা৷ আরও একটি বিষয় হল, গত বছর নবম শ্রেণীতে নয়টি পাঠ্যবই কিনতে ১০৭১ টাকা খরচ করতে হত৷ কিন্তু, আগামী শিক্ষাবর্ষ থেকে এনসিইআরটির সিলেবাস অনুসারে ১১টি পাঠ্যবইয়ের জন্য খরচ করতে হবে ৯৪৮ টাকা৷ শুক্রবার সাংবাদিকদের একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তিনি এদিন পাঠ্যবইয়ের নয়া মূল্য সংক্রান্ত বিষয়টিতে সিলমোহর দিয়েছেন৷

শিক্ষামন্ত্রীর কথায়, রাজ্যে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠ্যবই দেওয়া হয়৷ নবম শ্রেণী থেকে ছাত্র ছাত্রীদের পাঠ্যবই কিনতে হয়৷ গত শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে নয়টি বিষয়ের পাঠ্যবই ক্রয় করতে ১০৭১ টাকা খরচ করতে হয়েছে ছাত্র ছাত্রীদের৷ কিন্তু, আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যে নয়া পাঠ্যক্রম চালু হচ্ছে৷ এনসিইআরটির পাঠ্যক্রম অনুসারে নবম শ্রেণীতে ১১টি বিষয় রয়েছে৷ ওই ১১টি বিষয়ে পাঠ্যবই কিনতে ছাত্র ছাত্রীদের জনপ্রতি ৯৪৮ টাকা দিতে হবে৷ তাতে, নবম শ্রেণীর একজন ছাত্রের ১২৩ টাকা সাশ্রয় হবে৷ তাঁর দাবি, স্বচ্ছতা বজায় রাখলে তার সুফল মিলবেই৷ রাজ্যে পাঠ্যবইয়ের মূল্য হ্রাস পাওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা অবলম্বনকেই কারণ হিসেবে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী৷

এদিন তিনি জানান, বিদ্যালয়গুলিতে পাঠ্যবই বিতরণে রাজ্য সরকারের কোষাগার থেকে কোনও টাকা খরচ করতে হবে না৷ সর্বশিক্ষা এবং সমগ্র শিক্ষা অভিযানে বরাদ্দ অর্থের বড় অংশ অতীতে খরচ হত না৷ ফলে সেই টাকা ফেরত চলে যেত৷ এখন ওই টাকায় সুকল গুলিতে পাঠ্যবই বিতরণ করা হচ্ছে৷

এদিকে, রাজ্যে নয়া পাঠ্যক্রম নিয়ে ২৮৪ জনকে মাস্টার ট্রেনিং দেওয়া শুরু হয়েছে৷ এনসিইআরটির ডিরেক্টর এই ট্রেনিং প্রোগ্রামে অংশ নিয়েছেন৷ রাজ্যের আটটি জেলা থেকে শিক্ষক – শিক্ষিকারা এই ট্রেনিংয়ে অংশ গ্রহণ করেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top