News Flash

  • Home
  • Uncategorized
  • অকালেই প্রয়াত প্রবীণ বিজেপি নেতা সূরজ নন্দন কুশওয়াহা, শোকস্তব্ধ সুশীল মোদী
Image

অকালেই প্রয়াত প্রবীণ বিজেপি নেতা সূরজ নন্দন কুশওয়াহা, শোকস্তব্ধ সুশীল মোদী

পাটনা, ২৯ ডিসেম্বর (হি.স.): অকালেই প্রয়াত হলেন বিহারের প্রবীণ ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র নেতা তথা বিধান পরিষদের (এমএলসি) সদস্য সূরজ নন্দন কুশওয়াহা|শারীরিক অবস্থা তাঁর ভালোই ছিল, কিন্তু শনিবার ভোররাত তিনটে নাগাদ আচমকাই হৃদরোগে আক্রান্ত হন প্রবীণ বিজেপি নেতা সূরজ নন্দন কুশওয়াহা| সময় নষ্ট না করে তড়িঘড়ি তাঁকে সাই হাসপাতালে ভর্তি করা হয়| সেখানে প্রাথমিক চিকিত্সার পর প্রবীণ বিজেপি নেতাকে মগধ হাসপাতালে নিয়ে যাওয়া হয়| চিকিত্সকদের বহু চেষ্টা সত্ত্বেও তাঁকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি| চিকিত্সা চলাকালীন হাসপাতালেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বিজেপি নেতা সূরজ নন্দন কুশওয়াহা|

বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে জানিয়েছেন, শনিবার ভোররাত তিনটে নাগাদ অসুস্থ বোধ করতে থাকেন কুশওয়াহা| প্রথমে তাঁকে সাই হাসপাতালে ভর্তি করা হয়| সেখানে প্রাথমিক চিকিত্সার পর প্রবীণ বিজেপি নেতাকে মগধ হাসপাতালে নিয়ে যাওয়া হয়| চিকিত্সা চলাকালীন হাসপাতালেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এমএলসি সূরজ নন্দন কুশওয়াহা| প্রবীণ বিজেপি নেতা সূরজ নন্দন কুশওয়াহার অকাল প্রয়াণে গভীর শোকস্তব্ধ বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত শোকবার্তায় সুশীল কুমার মোদী লিখেছেন, ‘হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন সূরজ নন্দন কুশওয়াহা| বিজেপির শক্তিশালী ভীত আর নেই| তাঁর অকাল প্রয়াণে আমরা সবাই বাকরুদ্ধ|’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top