News Flash

  • Home
  • Uncategorized
  • সেন্ট্রাল দিল্লিতে গৃহহীন মহিলার রহস্যমৃত্যু, ফুটপাথ থেকে উদ্ধার মৃতদেহ
Image

সেন্ট্রাল দিল্লিতে গৃহহীন মহিলার রহস্যমৃত্যু, ফুটপাথ থেকে উদ্ধার মৃতদেহ

য়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): সেন্ট্রাল দিল্লিতে রহস্যজনকভাবে মৃত্যু হল গৃহহীন একজন মহিলার| শনিবার ভোররাত দু’টো নাগাদ সেন্ট্রাল দিল্লির মাণ্ডি হাউসে লেডি ইরউইন কলেজের সন্নিকটে ফুটপাথ থেকে উদ্ধার হয় অজ্ঞাতপরিচয় এক মহিলার মৃতদেহ| মৃত মহিলার বয়স ৩৫-৪০ বছরের মধ্যে| প্রথমে মনে করা হয়েছিল শারীরিক অসুস্থতাজনিত অথবা অত্যধিক ঠাণ্ডার কারণে মৃত্যু হয়েছে ওই মহিলার| পরে ওই মহিলার দেহে দগ্ধ চিহ্ন দেখতে পাওয়া যায়| এছাড়াও মৃতদেহের পাশ থেকে খাবার ভর্তি একটি প্ল্যাস্টিকের ব্যাগও পাওয়া গিয়েছে| মৃতদেহ উদ্ধার করে ময়ানতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ|

ডেপুটি কমিশনার অফ পুলিশ (নিউ দিল্লি) মধুর বর্মা জানিয়েছেন, ভোররাত দু’টো পুলিশকে ফোন করে জানানো হয় লেডি ইরউইন কলেজের সন্নিকটে ফুটপাথে অজ্ঞাতপরিচয় এক মহিলার দেহ পড়ে রয়েছে| তত্ক্ষণাত্ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ| পুলিশ জানিয়েছে, মৃত মহিলার বয়স ৩৫-৪০ বছরের মধ্যে| প্রথমে মনে করা হয়েছিল ঠাণ্ডায় অথবা শারীরিক অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়েছে ওই মহিলার| কিন্তু, মহিলার শরীরের দগ্ধ চিহ্ন তদন্তকারীদের ভাবিয়ে তুলছে|

Releated Posts

রাহুলের বিদেশনীতি নিয়ে কটাক্ষের পাশে কংগ্রেস, ‘কাউকে উপহাস করেননি’

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিদেশনীতি নিয়ে রাহুল গান্ধীর কটাক্ষকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। এই…

ByBySandeep Biswas Aug 14, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top