News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়েই আক্রান্ত গৌতম দাশ
Image

বিশালগড়েই আক্রান্ত গৌতম দাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ পুর ও নগর সংস্থার ভোট চলাকালীন সময়ে বৃহস্পতিবার বিশালগড়ে দুসৃকতিদের আক্রমণের শিকার হয়েছিলেন সিপিএম নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷ এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার ভোটের ফল ঘোষণার দিনও একই কায়দায় সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাসের ওপর আক্রমণের চেষ্টা করে দুসৃকতিরা৷ তাঁকে খুনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ৷ এই ব্যাপারে মামলাও দায়ের করা হয়েছে৷

বামফ্রন্ট কমিটি এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে৷ রাজ্য সিপিএমের পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের ঘটনা হিংসার পরিবেশ সৃষ্টি করছে রাজ্যে৷ এদিকে, সিপিএম পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় রাজধানী আগরতলায় একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়েছে৷ মিছিলে দাবী জানানো হয়েছে ভানুলাল সাহা এবং গৌতম দাসের উপর আক্রমণের সাথে জড়িতদের অবিলেম্ব গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে৷

ঘটনার বিবরণে জানা গিয়েছে, এদিন আগরতলা থেকে দলীয় কর্মসূচিতে যোগ দিতে উদয়পুর গিয়েছিলেন সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস৷ ফেরার পথে দুপুরে বিশালগড় এলাকায় যখন জ্যামে আটকে যায় তাঁর গাড়ি তখন তাঁকে লক্ষ্য করে একদন দুসৃকতি গাড়িত এসে ঝাপটে ধরে৷ তাকে টেনে হিচঁড়ে গাড়ি থেকে নামানোর চেষ্টা করে৷ তখন পরিস্থিতি বেগতিক দেখে গাড়ি দ্রুত বাইপাস করে সেখান থেকে পালিয়ে যায়৷

এদিকে, এই ঘটনার প্রেক্ষিতে দলের পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কার জানান, এই ধরনের হিংসাত্মক ঘটনা আরও আগে থেকেই শুরু করেছে তারা৷ ত্রিস্তর পঞ্চায়েতের সময়ও একই কান্ড ঘটিয়েছিল৷ এখনও ঠিক তাই৷ এদিন পানিসাগরের একটি আসনে জয়ের পর বিজেপি কর্মী সমর্থকরা উচ্ছসিত হয়ে রং আবির খেলার পাশাপাশি হঠাৎ দলের মহকুমা পার্টি অফিসে হামলা চালায়৷ গত বিধানসভা নির্বাচনে বিজিত বাম প্রার্থী অজিত দাসের বাড়িতেও হামলা চালিয়েছিল দুসৃকতিরা৷ তখন অজিত দাসের বৃদ্ধা মাকেও আক্রমণ করা হয়৷ এই অবস্থায় গণতন্ত্র রাজ্যে আছে বলে মনে হয় না৷ গণতন্ত্র পুণরুদ্ধারের জন্য লড়াই আন্দোলন জারি রাখার জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছে সিপিএম৷ এক বিবৃতিতে বিরোধী দলনেতা মানিক সরকারও আক্রমণকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top