বারাণসী, ২৯ ডিসেম্বর (হি.স.) : ডিজিট্যাল ইণ্ডিয়ার মাধ্যমে প্রশাসনিক কাজে স্বচ্ছতা এসেছে।
শনিবার বারাণসীর এক সভায় এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন প্রধানমন্ত্রী বলেন, দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা যখন দেশের প্রতিটি কোণায় পৌঁছিয়ে যাবে,
তখন নতুন ভারতের পরিচয় এবং শক্তি হয়ে উঠবে ডিজিট্যাল ইন্ডিয়া। দুর্নীতি মুক্ত প্রশাসনিক
পরিষেবার বাহন হয়ে উঠেছে ডিজিট্যাল ইন্ডিয়া। সাধারণ মানুষ জীবন আরও বেশি সরল হয়ে
উঠেছে। ব্যবসা এবং বাণিজ্য চালাতেও কোনও সমস্যা হচ্ছে না। এদিন বারাণসীতে প্রায় ২৭৯ কোটি
টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, বারাণসী সহ
গোটা পূর্বাঞ্চল কঠোর পরিশ্রমের হাব হয়ে উঠেছে। গঙ্গাও অনেক বেশি স্বচ্ছ হয়ে উঠেছে।
পরম্পরাগত ভাবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের হাব হচ্ছে উত্তরপ্রদেশ। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে জড়িত
কয়েক হাজার মানুষ।
ডিজিট্যাল ইণ্ডিয়ার মাধ্যমে দুর্নীতি রোধ করা গিয়েছে : প্রধানমন্ত্রী
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















