News Flash

  • Home
  • Uncategorized
  • ‘দি অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’: বিজেপি চক্রান্ত করছে, তোপ পি এল পুনিয়ার
Image

‘দি অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’: বিজেপি চক্রান্ত করছে, তোপ পি এল পুনিয়ার

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.) : ‘দি অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’ নিয়ে জোর তরজা শুরু হয়েছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। দেশবাসীর মনঃসংযোগ অন্যদিকে ঘোরানোর জন্য এই পন্থা অবলম্বন করেছে বিজেপি। এমনই দাবি করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি এল পুনিয়া।
বৃহস্পতিবার সারা দেশে মুক্তি পেয়েছে ‘দি অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’-র ট্রেলর। এরপরই কংগ্রেসের তরফ থেকে প্রতিবাদ জানানো হয়। এই প্রসঙ্গে পি এল পুনিয়া জানিয়েছেন, ‘এটি বিজেপির চক্রান্ত। তাদের পাঁচ বছর প্রায় শেষ হয়ে এসেছে। জনগণকে তাদের আর কিছু দেখানোর নেই। মনঃসংযোগ অন্যদিকে ঘোরানোর জন্য এই পন্থা অবলম্ব করেছে বিজেপি।’ এর পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌর বলেন, ‘আমরা কি ছবিটিকে শুভেচ্ছা জানাতেও পারব না। স্বাধীনতা নিয়ে কংগ্রেস এত কথা বলে। সেই স্বাধীনতা নিয়ে কেন এখন প্রশ্ন করছে কংগ্রেস।’
ছবিটির ট্রেলর মুক্তি পাওয়ার পর সেইটি নিজেদের দলীয় ট্যুইটার হেন্ডেল পোস্ট করেন বিজেপি। আর এর থেকে রাজনৈতিক বচসার সূত্রপাত।
এদিন কংগ্রেসের নিন্দায় সরব হন বিজেপি জাতীয় মুখপাত্র রাজীব প্রতাপ রুডি। তিনি বলেন, এই রকম ঘটনা এর আগেও ঘটেছিল। আনন্দী, কিসসা কুর্সি কা উপরও কংগ্রেসের রোষ আছড়ে পড়েছিল। কংগ্রেস এখন অসহিষ্ণ হয়ে পড়েছে।
প্রসঙ্গত, আগামী ১১ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ছবিটি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top