News Flash

  • Home
  • Uncategorized
  • সুনামির আতঙ্ক কাটতে না কাটতেই ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূকম্পন, ৫.৮ তীব্রতার কম্পনে ব্যাপক আতঙ্ক
Image

সুনামির আতঙ্ক কাটতে না কাটতেই ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূকম্পন, ৫.৮ তীব্রতার কম্পনে ব্যাপক আতঙ্ক

জাকার্তা, ২৮ ডিসেম্বর (হি.স.): বিধ্বংসী সুনামির আতঙ্ক কাটতে না কাটতেই এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া| স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার ৫.৮ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ার পূর্বাঞ্চলীয় ইন্দোনেশিয়ান প্রদেশ| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও, ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| তবে, ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হওয়া মাত্রই ব্যাপক আতঙ্ক ছড়ায়| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার ৫.৮ তীব্রতার মৃদু ভূকম্পন অনুভূত হয় ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ার পূর্বাঞ্চলীয় ইন্দোনেশিয়ান প্রদেশ|
যদিও, ইন্দোনেশিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে, ইন্দোনেশিয়ায় অনুভূত হওয়া ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.১| ভূমিকম্পের তীব্রতা যথেষ্ট শক্তিশালী ছিল এবং কয়েক সেকেন্ড স্থায়ী হয় ভূকম্পন| ভূমিকম্পের ঝাঁকুনিতে ব্যাপক আতঙ্ক ছড়ায়| তবে, ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| উল্লেখ্য, কিছুদিন আগেই বিধ্বংসী সুনামি আছড়ে পড়ে ইন্দোনেশিয়ায়| ইতিমধ্যে মৃতের সংখ্যা ৪৩০ ছাড়িয়েছে| আহতের সংখ্যা প্রচুর|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top