News Flash

  • Home
  • Uncategorized
  • গণতন্ত্র পুনরুদ্ধারে জনসংযোগে সর্বাধিক গুরুত্ব দেওয়ার আহ্বান, ৭৪তম জনশিক্ষা দিবসের অনুষ্ঠানে মানিক সরকার
Image

গণতন্ত্র পুনরুদ্ধারে জনসংযোগে সর্বাধিক গুরুত্ব দেওয়ার আহ্বান, ৭৪তম জনশিক্ষা দিবসের অনুষ্ঠানে মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ আয়োজিত ৭৪তম জনশিক্ষা দিবসের এক অনুষ্ঠানে

৭৪ তম জনশিক্ষা দিবস উদ্যাপন অনুষ্ঠানে বিরোধী দলনেতা মানিক সরকার৷ ছবি- নিজস্ব৷

বৃহস্পতিবার বিরোধী দলনেতা গণতন্ত্র পুনরুদ্ধারের জনসংযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিলেন৷ সাথে তিনি দেশে মৌলবাদ, সম্প্রদায়িকতা ও স্বৈরাচার রুখতে শপথ নেবার কথা বললেন৷

বিরোধী দলনেতা এদিন দেশের শাসক দলকে কটাক্ষ করে বলেন, মাথা যেখানে পঁচে গিয়েছে ল্যাজ তো সেখানে পঁচবেই৷ তাঁর কথায়, এই সরকারটা শুধু সাম্প্রদায়িক নয়, স্বৈরাচারী এবং সংবিধান বিরোধীও৷ পাশাপাশি এই সরকার দেশের জনগণের ১ ভাগ মানুষের স্বার্থ রক্ষা করার জন্য ৯৯ ভাগ মানুষের স্বার্থকে ওই ১ ভাগের পদতলে প্রবাহ দিচ্ছে৷ এ কারণেই ধারাবাহিকতা বজার রেখে যেখানে ২০১৪ সাল থেকে একের পর এক যে রাজ্যগুলিতে তাদের উত্থান হয়েছিলো, সেখানে তাদের পতন হচ্ছে৷ তিনি এদিন রাজ্যের প্রসঙ্গ উত্থাপন করে বলেন, রাজ্যের যে এক যাত্রায় পৃথক ফল হবে সেটা ভাবার কারণ নেই৷ কাজের যা হবার তাই হচ্ছে৷ সাংবিধানিক অধিকার বিঘ্নিত হচ্ছে৷ এই অবস্থায় আজকের দিনে জনশিক্ষা সমিতির শ্লোগান মনে করিয়ে তিনি বলেন, অনেকটাই সফলতা এসেছে কিন্তু অনেক বাকি রয়েছে৷ এজন্য সংগ্রাম, আন্দোলনও জারি রাখতে হবে৷

এদিন তিনি গণমুক্তি পরিষদের দিশা দেখিয়ে বলেন, স্মরণ করতেহবে কম্যুনিষ্টদের৷ সংগ্রাম থেকে সরে দাঁড়ালে তো শত্রুপক্ষেরই সুবিধা হবে৷ কাজেই তা না করে তিনি লড়াই আন্দোলন জারি রাখার কথা বলেন৷ পরিস্থিতির পরিবর্তন আনার কথা বলেন৷ আরও বলেন, মানুষের সাথে জনসংযোগ স্থাপন করতে হবে৷ যারা বিগত বিধানসভা নির্বাচনেও ভুল করে তাদের থেকে সরে দাড়িয়েছেন, তাদের উদ্দেশ্যে বলেছেন, মানুষই ভুল করে আবার মানুষই ভুল থেকে শিক্ষা নেয়৷ এজন্য মানুষ থেকে সরে না গিয়ে মানুষের সাথে আরও বেশি করে যোগাযোগ স্থাপন করতে হবে৷ বিশেষ করে তিনি এদিন জাতি-উপজাতি সহ সব অংশেরই যুব সম্প্রদায়ের উপর বিশেষ করে গুরুত্ব দিলেন৷ আরও বললেন, নিজেকে কম্যুনিস্ট ভেবে কেউ যদি নিজের ঘরকে নিশ্চিত ভাবেন, এটা হবে আরও বড় ভুল৷ জনসংযোগ স্থাপনের ক্ষেত্রে তিনি নিজের ঘরকেই আগে এসব বিষয়ে বিস্তারিত বুঝাবার কথা বলেছেন৷

তিনি বুঝিয়ে বলেন, ঘরে সকলকে বুঝাবার চেষ্টা করতে হবে৷ বিশেষ করে কেউ যদি মনে করেন আমি বামপন্থী, আমি কম্যুনিস্ট, আমি জন্ম থেকেই বামপন্থায় বিশ্বাসী, আমি জিএমপি, তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভুল হবে৷ সবার আগে নিজের ঘর থেকে জনসংযোগ স্থাপনের কাজটি শুরু করে তারপর প্রতিবেশী এবং আস্তে আস্তে এর ব্যাপ্তি ঘটাতে হবে৷ বিশেষ করে তরুণ তরুণীদের উপর নজর রাখার কথা বলেন তিনি৷
এদিন রাজ্যের বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে তিনি বলেছেন, বৃহস্পতিবারই তো রাজ্যের পুর সংস্থার উপভোট অনুষ্ঠিত হচ্ছে৷ ১০ মাস আগে যেখানে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে এখনই কেন ভোটদানে বাধা দেওয়া হচ্ছে, প্রশ্ণ তুলেন তিনি৷ তাঁর মতে, মানুষকে তারা বিশ্বাস করতে পারছে না৷ তারা ভালোই জানেন নির্বাচনের সুযোগ করে দিলে কী অবস্থা হবে, কটাক্ষের সুরে বলেন তিনি৷ মানিক সরকারের কথায়, গত ১০ মাসে কোনও জনমুখী কাজে ভূমিকা রাখতে পারেননি শাসকদল৷ নির্বাচনী প্রতিশ্রুতিই সার, কাজের কাজ কিছুই নয়৷ সহায়ক কোনও কর্মসূচিও নেই, বলেন বিরোধী দলনেতা৷ সাথে তিনি রাজ্যে শান্তি বিঘ্নিত বলে মন্তব্য করেছেন৷ বলেছেন, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হবার পর আজ অব্দি ৫০ শতাংশের উপর আসনে নির্বাচন হবার নজির নেই৷ কাজ এবং খাদ্যের অভাবে মানুষ বিদেশ চলে যাচ্ছেন কেন, শাসক দলের কাছে জবাব চেয়েছেন তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top