News Flash

  • Home
  • Uncategorized
  • ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপর্যয় ভারতের, হারাল পাঁচটি উইকেট
Image

ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপর্যয় ভারতের, হারাল পাঁচটি উইকেট

মেলবোর্ন, ২৮ ডিসেম্বর (হি.স.) : সুযোগ পেয়েও অস্ট্রেলিয়াকে ফলো-অন করাল না ভারত৷ পরিবর্তে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া৷ প্রথম ইনিংসের নিরিখে ২৯২ রানের বিশাল লিড ছিল ভারতের হাতে৷ পিচে বোলারদের জন্য পর্যপ্ত সাহায্য রয়েছে৷ ভারতীয় বোলাররা রীতিমতো আগুন ঝরাচ্ছিলেন মেলবোর্নের বাইশগজে৷ অজি ব্যাটসম্যানরা কার্যত অসহায় আত্মসমর্পণ করে প্রথম ইনিংসে৷ ভারতের ৭ উইকেটে ৪৪৩ রানের জবাবে তারা অলআউট হয়ে যায় মাত্র ১৫১ রানে৷ এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়াকে পুনরায় ব্যাট করতে ডাকলে ইনিংসে জয়ের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছিল না৷
উল্টো পথে হেঁটে কোহলি অজিদের ঘাড়ে রানের বোঝা বাড়িয়ে দেওয়াই শ্রেয় মনে করেন৷ তবে তা করতে গিয়ে বিপাকে পড়ে টিম ইন্ডিয়াই৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ভারত ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে বসেছে৷
এরআগে এদিন লাঞ্চের পর খেলা শুরু হলে ট্রেভিস হেডের উইকেট তুলে নেন বুমরাহ৷ ২০ রান করে জসপ্রীতের বলে বোল্ড হন তিনি৷ মিচেল মার্শ দলনায়ক পেইনকে খুব বেশিক্ষণ ক্রিজে সঙ্গ দিতে পারেননি৷ ৯ রান করে জাদেজার বলে রাহানের হাতে ক্যাচ দিয়ে বসেন সিরিজে প্রথমবার ব্যাট করতে নামা অজি অলরাউন্ডার৷ চায়ের বিরতির ঠিক আগে প্যাট কামিন্সকে বোল্ড করেন মহম্মদ শামি৷ সাজঘরে ফেরার আগে কামিন্স ১৭ রানের যোগদান রাখেন৷
টি ব্রেকের পর শেষ তিন উইকেটে মাত্র ৬ রান যোগ করে অস্ট্রেলিয়া৷ এক ওভারের ব্যবধানে জসপ্রীত বুমরাহ পর পর ফিরিয়ে দেন টিম পেইন (২২), নাথান লায়ন (০) ও জোস হ্যাজেলউডকে (০)৷ স্টার্ক অপরাজিত থাকেন ব্যক্তিগত ৭ রানে৷
গত দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সফরের পর বুমরাহ অস্ট্রেলিয়াতে এসেও ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন৷ মেলবোর্নের প্রথম ইনিংসে ৩৩ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন তিনি৷ টেস্ট কেরিয়ারে এটিই বুমরাহর সেরা বোলিং পারফরম্যান্স৷ এছাড়া ৪৫ রানে ২ উইকেট নেন রবীন্দ্র জাদেজা৷ একটি করে উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা ও মহম্মদ শামি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top