News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরে নির্বাচনের জন্য কেন্দ্র তৈরি : রাজনাথ সিং
Image

জম্মু ও কাশ্মীরে নির্বাচনের জন্য কেন্দ্র তৈরি : রাজনাথ সিং

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরে নির্বাচনের জন্য কেন্দ্র তৈরি। শুক্রবার লোকসভায় দাঁড়িয়ে এমনই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি এদিন জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন নিয়ে বিধিবদ্ধ সঙ্কল্প গ্রহণ করা হয়।
এদিন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, জম্মু ও কাশ্মীরের নির্বাচনের জন্য আমরা তৈরি। জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন উপত্যকার নির্বাচন প্রক্রিয়া তদারক করবে। নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে। উপত্যকায় কোনও অন্যায় এবং অনৈতিক কাজ বরদাস্ত করা হবে না। গত জুন মাসে রাজ্যপাল শাসন জারি করা হয়। ১৯ ডিসেম্বর কোনও উপায় না থাকআয় রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। জোটবদ্ধ হয়ে কোনও দল সরকার গড়ার দাবি না জানানোর জন্য রাষ্ট্রপতি শাসন জারি করতে বাধ্য হয় কেন্দ্র।
এদিন জম্মু ও কাশ্মীর নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি বলেন, নেহেরুর জন্য জম্মু ও কাশ্মীরে এই অবস্থা। কংগ্রেসের একাধিক ভুলের মূল্য চোকাতে হচ্ছে উপত্যকাকে। কেন্দ্র কখনও বলেনি কাশ্মীরে নির্বাচন হবে না। নির্দিষ্ট নিয়ম মেনেই আমরা চলছি। আমরা অন্য দলের মত নই যেখানে রান্না ঘরে বসে খাবার খাওয়ার সময় মা ও ছেলে কোনও সিদ্ধান্ত নেয়। সন্ত্রাসে দীর্ণ উপত্যকা। তাই এই ক্ষেত্রে দুই নৌকায় পা দিয়ে চলতে পারে না প্রশাসন। কাশ্মীরে অতিরিক্ত জঙ্গি নাশকতার জন্য রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top