News Flash

  • Home
  • Uncategorized
  • বুলন্দশহর হিংসা মামলা : পুলিশের জালে আরও এক অভিযুক্ত
Image

বুলন্দশহর হিংসা মামলা : পুলিশের জালে আরও এক অভিযুক্ত

বুলন্দশহর, ২৮ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের বুলন্দশহরে গো-হত্যাকে ঘিরে হওয়া হিংসা-বিক্ষোভের ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল আরও এক অভিযুক্ত। ধৃতের নাম হল, প্রশান্ত নাট। বিক্ষোভ-হিংসার সময় পুলিশ ইন্সপেক্টর সুবোধ কুমার সিংকে লক্ষ্য গুলি চালানোর ঘটনায় জড়িত প্রশান্ত। পুলিশি জেরায় অভিযুক্ত নিজেও দোষ কবুল করেছে।
বুলন্দশহরে পুলিশ সুপার (এসপি) অতুল কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, ‘পুলিশ ইন্সপেক্টর সুবোধ কুমার সিংকে লক্ষ্য গুলি চালানোর ঘটনায় জড়িত প্রশান্ত নাট। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। পুলিশি জেরায় প্রশান্ত স্বীকার করেছে পুলিশ ইন্সপেক্টর সুবোধ কুমারকে গুলি চালানোর ঘটনায় সেও জড়িত। বাকি তদন্ত চলছে।’
উল্লেখ্য, কিছু দিন আগেই গো-হত্যাকে ঘিরে হওয়া হিংসা-বিক্ষোভের ঘটনায় উত্তাল হয়েছিল উত্তর প্রদেশের বুলন্দশহর। জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে অকালেই প্রাণ হারিয়েছিলেন পুলিশ ইন্সপেক্টর সুবোধ কুমার সিং। এছাড়াও হিংসার ঘটনায় একজন যুবকেরও মৃত্যু হয়েছিল। ঘটনার পর কেটে গিয়েছে বহু দিন, অথচ এখনও পলাতক মূল অভিযুক্ত।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top