News Flash

  • Home
  • Uncategorized
  • তাঁবুতে বাস করছেন ভগবান রাম, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর চাইলেন বিজেপি সাংসদ
Image

তাঁবুতে বাস করছেন ভগবান রাম, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর চাইলেন বিজেপি সাংসদ

অযোধ্যা, ২৮ ডিসেম্বর (হি.স.): প্রবল ঠাণ্ডায় কাঁপছে উত্তর প্রদেশ-সহ গোটা উত্তর ভারত| মাত্রাতিরিক্ত ঠাণ্ডায় জবুথবু উত্তর প্রদেশের মানুষজন| এমতাবস্থায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় ভগবান রামের জন্য ঘর চাইলেন উত্তর প্রদেশের ঘোসির বিজেপি সাংসদ হরিনারায়ণ রাজভার| ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সাংসদের কথায়, ভগবান রাম এখন তাঁবুতে বাস করছেন| আর তাই ভগবান রামের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় একটি ঘর চেয়ে অযোধ্যার জেলা ম্যজিস্ট্রেট (ডিএম)-কে চিঠি লিখেছেন বিজেপি সাংসদ হরিনারায়ণ রাজভার|
ডিএম-কে লেখা চিঠিতে বিজেপি সাংসদ হরিনারায়ণ রাজভার উল্লেখ করেছেন, ‘গৃহহীনদের আশ্রয় প্রদান করা কেন্দ্রীয় সরকারের কর্তব্য এবং দায়িত্ব| তাই প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ভগবান রামের জন্যও একটি ঘর প্রদান করা হোক| কারণ, ভগবান রাম এখন তাঁবুতে বাস করছেন|’ প্রসঙ্গত, বাবরি মসজিদ ধ্বংসের পর অযোধ্যায় একটি অস্থায়ী রামমন্দির তৈরি করা হয়| সেই মন্দিরে ভগবান রাম এবং তাঁর তিন ভাইয়ের মূর্তি রয়েছে| ঠাণ্ডার সময় অস্থায়ী রাম মন্দিরটিতে একটি ব্লোয়ার বসানো হয়| ভগবান রামের শিশুরূপকে ঠাণ্ডা থেকে রক্ষা করতেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়| এবার ভগবান রামের জন্য ঘর চাইলেন উত্তর প্রদেশের ঘোসির বিজেপি সাংসদ হরিনারায়ণ রাজভার|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top