News Flash

  • Home
  • Uncategorized
  • বগিবিল সেতু তৈরি হতে ২১ বছর সময় লেগে গেল! উদ্বেগ প্রকাশ দেবগৌড়ার
Image

বগিবিল সেতু তৈরি হতে ২১ বছর সময় লেগে গেল! উদ্বেগ প্রকাশ দেবগৌড়ার

বেঙ্গালুরু, ২৬ ডিসেম্বর (হি.স.): বহু বছরের প্রতীক্ষার পর, মঙ্গলবার দেশের দীর্ঘতম দোতলা সেতু বলিবিল ব্রিজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ১৯৯৭ সালে বগিবিল সেতুর শিলান্যাস করেছিলেন তত্কালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া| কাজ শুরু হয় ২০০২ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আমলে| পরে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বগিবিল সেতুকে জাতীয় প্রকল্প ঘোষণা করেন| দীর্ঘ প্রত্যাশার পর মঙ্গলবার, ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বগিবিল সেতুর উদ্বোধন করেছেন| ১৯৯৭ সালে বগিবিল সেতুর শিলান্যাস করেছিলেন তত্কালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া| বগিবিল সেতু উদ্বোধন হওয়ার একদিন পর, বুধবার প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া দাবি করেছেন, বগিবিল সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণও জানানো হয়নি|
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এইচ ডি দেবগৌড়া বলেছেন, ‘আমার সময়ে বগিবিল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল| কিন্তু, সেতু তৈরি হতে ২১ বছর সময় লেগে গেল| কি আর আমি বলতে পারি?’ দেবগৌড়া আরও বলেছেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি, তাতে আমি মোটেও রুষ্ট নই| আমার অবদান সেখানকার মানুষ ভালোভাবেই জানেন|’ উল্লেখ্য, দীর্ঘ প্রত্যাশিত বগিবিল সেতু এবং দু’পারের সংযোগকারী রাস্তা তৈরিতে ৫৯২০ কোটি টাকা খরচ হয়েছে| ভারতের দীর্ঘতম ও এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দ্বিতল সেতুতে প্রয়োজনে নামতে পারবে যুদ্ধবিমান| প্রায় ৫ কিলোমিটার লম্বা দ্বিতল এই সেতু উত্তর-পূর্বের অনেক জায়গায় যাতায়তের সময় কমাবে অনেকখানি|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top