News Flash

  • Home
  • Uncategorized
  • বক্সিং ডে টেস্টে অভিষেক হল ময়াঙ্ক আগরওয়ালের
Image

বক্সিং ডে টেস্টে অভিষেক হল ময়াঙ্ক আগরওয়ালের

মেলবোর্ন, ১৪ ডিসেম্বর (হি.স.) : বক্সিং ডে টেস্টে অভিষেক হল ময়াঙ্ক আগরওয়ালের৷ বুধবার এমসিজি-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ইনিংস শুরু করছেন ২৭ বছরের কর্নাটকের ডানহাতি ব্যাটসম্যান৷ অভিষেকেই ময়াঙ্কের ব্যাটে বীরেন্দ্র সেহওয়াগকে দেখতে চান তাঁর কোচ৷ ‘স্পোটিং ক্যাপিট্যাল অফ দ্য ওয়ার্ল্ড’ মেলবোর্নে বক্সিং ডে টেস্টের দলে একাধিক পরিবর্তন করেছে ভারত৷ এমসিজি-তে ময়াঙ্কের সঙ্গে ভারতীয় ইনিংসের সূচনা করবেন হনুমা বিহারী৷ মিডল-অর্ডার থেকে থেকে তুলে নিয়ে বক্সিং ডে টেস্টে হায়দরবাদের ডানহাতি ব্যাটসম্যানকে একবারে ওপেনিংয়ে নিয়ে আসছে কোহলি-শাস্ত্রী থিঙ্কট্যাঙ্ক৷ মেলবোর্ন টেস্টের দলে তিনটি পরিবর্তন করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট৷ দুই ওপেনার লোকেশ রাহুল ও মুরলী বিজয়ের পরিবর্তে দলে ঢুকেছেন ময়াঙ্ক ও রোহিত শর্মা৷ আর উমেশ যাদবের পরিবর্তে দলে এসেছেন রবীন্দ্র জাদেজা৷
মেলবোর্নে প্রায় ৮০ হাজার দর্শকের সামনে টেস্ট অভিষেক হতে চলেছে ময়াঙ্কের৷ ঘরোয়া ক্রিকেটে দারুণ সফল ময়াঙ্ক৷ এখনও পর্যন্ত ৪৬টি প্রথমশ্রেণির ম্যাচ খেলেছেন কর্নাটকের এই ডানহাতি ব্যাটসম্যান৷ ৮টি সেঞ্চুরি রয়েছ তাঁর ঝুলিতে৷ সর্বোচ্চ অপরাজিত ৩০৪৷ সম্প্রতি ভারত-এ দলের হয়ে রান করেছেন৷ ময়াঙ্কের ব্যাটিং ব্যাখ্যা করতে গিয়ে ইরফান বলেন, ‘সাধারণ বল পুশ করতে পছন্দ করে না ময়াঙ্ক৷ ও খুব ইতিবাচক ব্যাটসম্যান৷ আমি ওকে বগ ডাউন করতে খুব বেশি দেখিনি৷ সম্প্রতি রানের মধ্যে রয়েছে৷ সাধারণ ও আক্রমণাত্মক ব্যাটিংই করে৷’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top