News Flash

  • Home
  • Uncategorized
  • দুই গোষ্ঠীর সংঘর্ষে কৈলাসহরের মাগুরুলিতে উত্তেজনা, আহত দুই
Image

দুই গোষ্ঠীর সংঘর্ষে কৈলাসহরের মাগুরুলিতে উত্তেজনা, আহত দুই

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৪ ডিসেম্বর৷৷ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে৷ তবে এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত মাগুরুলি এলাকায়৷ এলাকায় এখনও প্রচুর সংখ্যার পুলিশ এবং টিএসআর বাহিনী টহল দিচ্ছে৷ তবে আজ সোমবার সকাল থেকে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি এলাকায়৷ ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার রাতে কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত মাগুরুলি এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে চরম সংঘর্ষ বাঁধে৷ সংঘর্ষে দুই ব্যক্তি আহত হয়েছেন৷ জানা গেছে, আহতরা বাবা ও ছেলে৷ আহতদের বর্তমানে আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসা চলছে৷ তিন থেকে চারদিন আগে ভারত বাংলাদেশ সীমান্তের মাগুরুলি এলাকায় প্রচুর পরিমাণে বিড়ি আটক করেছিলেন বিএসএফ জওয়ানরা৷ ওই বিড়িগুলি নাকি এলাকারই আব্দুলের৷ আব্দুলের সন্দেহ হয়, তার বাড়ি ধরিয়ে দেওয়ার পেছনে হাত আছে মাগুরুলি পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আসাবুদ্দিন এবং তার ছেলে মিনার আলির৷ সেই সন্দেহের বশে রবিবার রাতে আব্দুল আলি এবং তার সঙ্গিসাথীরা পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের একটি অন্ধকার রাস্তায় আসাবুদ্দিন এবং ছেলে মিনার আলিকে বেধড়ক পেটায়৷ এতে গুরুতর আহত হয় বাবা ও ছেলে৷ পরে তাদের প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু তাদের আঘাত গুরুতর দেখে জেলা হাসপাতালের চিকিৎসকরা তাদের আগরতলায় জিবি হাসপাতালে রেফার করে দেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top