News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রের থাণেতে পরপর ১৮টি মোটরবাইকে আগুন, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

মহারাষ্ট্রের থাণেতে পরপর ১৮টি মোটরবাইকে আগুন, তদন্ত শুরু করেছে পুলিশ

থাণে, ২৫ ডিসেম্বর (হি.স.) : পার্কিংলটে দাঁড়িয়ে থাকা পরপর ১৮টি মোটরবাইকে আগুন। মঙ্গলবার ভোররাতে চাঞ্চল্যকর অগ্নিকাণ্ডের ঘটনাটি মহারাষ্ট্রের থাণের পঞ্চপাখাড়ির হনুমান নগরে ঘটেছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এদিন ভোররাত ৩টে নাগাদ পার্কিংলটে দাঁড়িয়ে থাকা পরপর ১৮টি মোটরবাইকে ভয়াবহ আগুন লাগে। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে পাশের একটি দোকানেও আগুন ছড়িয়ে যায়। আগুনে ভস্মীভূত হয় যায় বাইকগুলি। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকলের তৎপরতায় একটি মাত্র বাইকে আগুনের হাত থেকে রক্ষা করা গিয়েছে। কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। কি কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। যদিও কেউ হতাহত হয়নি। আঞ্চলিক বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে আগুন লাগার কারণ তদন্ত করে দেখছে। গোটা ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top