News Flash

  • Home
  • Uncategorized
  • শিমলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল গাড়ি, মৃত্যু ফরিদাবাদের ৪ জন পর্যটকের
Image

শিমলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল গাড়ি, মৃত্যু ফরিদাবাদের ৪ জন পর্যটকের

শিমলা, ২৫ ডিসেম্বর (হি.স.): হিমাচল প্রদেশের শিমলা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল পর্যটকবোঝাই একটি গাড়ি| ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ‘অভিশপ্ত’ গাড়ির আরোহী ৪ জন পর্যটক| এছাড়াও আরও দু’জন গুরুতর আহত হয়েছেন| মঙ্গলবার সকাল ৭.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে শিমলা জেলার থিওগ তেহসিলে, ৫ নম্বর জাতীয় সড়কে| দুর্ঘটনায় নিহতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, মঙ্গলবার সকালে ৫ নম্বর জাতীয় সড়ক ধরে নারকণ্ডা অভিমুখে যাচ্ছিল পর্যটকবোঝাই ওই গাড়িটি| সকাল তখন ৭.৩০ মিনিট হবে, থিওগ তেহসিলে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় পর্যটকবোঝাই গাড়িটি| দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী| সংজ্ঞাহীন অবস্থায় ছ’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়| তাঁদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে| বাকি দু’জন বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন| কি কারণে দুর্ঘটনার কবলে পড়ল গাড়িটি, তা তদন্ত করে দেখা হচ্ছে|
অতিরিক্ত পুলিশ সুপার মনমোহন জানিয়েছেন, গাড়ি দুর্ঘটনায় মৃত ৪ জন পর্যটকের বাড়ি হরিয়ানার ফরিদাবাদের বল্লভগড়ে| নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২৫০ মিটার গভীর খাদে পড়ে যায় গাড়িটি| বহু চেষ্টার পর গাড়ির ভিতর থেকে তাঁদের উদ্ধার করা হয়| দু’জনকে প্রাণে বাঁচানো সম্ভব হলেও, ৪ জনের মৃত্যু হয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top