News Flash

  • Home
  • Uncategorized
  • শীঘ্রই বাজারে আসছে নতুন ২০ টাকার নোট : আরবিআই

শীঘ্রই বাজারে আসছে নতুন ২০ টাকার নোট : আরবিআই

নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.): খুব শীঘ্রই বাজারে আসছে নতুন ২০ টাকার নোট| নতুন ২০ টাকার নোটে থাকবে নতুন কিছু বৈশিষ্ট্য| বিবৃতি মারফত এমনই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)| ইতিমধ্যেই বাজারে এসে গিয়েছে নতুন ১০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, এবং ৫০০ টাকার নোট| এছাড়াও বাজারে এসেছে নতুন ২০০ টাকা এবং ২০০০ টাকার নোট| পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল হওয়ার পর, ২০১৬ সালের নভেম্বর মাস থেকেই বাজারে এসেছে মহাত্মা গান্ধী সিরিজের নতুন নোট গুলি|
এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র তরফে জানানো হয়েছে, শীঘ্রই বাজারে আসছে নতুন ২০ টাকার নোট| আরবিআই-এর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ৩১ মার্চ পর্যন্ত ৪.৯২ বিলিয়ন ২০ টাকার নোট ছিল| ২০১৮ সালের মার্চ পর্যন্ত তা দ্বিগুণ ছিল| নতুন ২০ টাকার নোট বাজারে এল দেশবাসীর সুবিধা হবেই বলে মনে করা হচ্ছে| নতুন ২০ টাকার নোটে থাকবে নতুন কিছু বৈশিষ্ট্য| অর্থনীতিবিদদের মতে, স্বল্প মূল্যের নোট বাজারে এলে জনসাধারণের সমস্যা বেশ কিছুটা কমবে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top