গুয়াহাটি, ২৪ ডিসেম্বর(হিস)৷৷ লাঠি বন্দুক দিয়ে পুলিশ প্রশাসন উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তা আকছার দেখা যায়৷ কিন্তু একজন পুজারি বা সন্ন্যাসী সাধারণ একগাছা দড়ির বলে লক্ষ লক্ষ জনতাকে নিয়ন্ত্রণ করতে সমর্থ হন৷ বহু দেশ জয় করার পরও সম্রাট অশোক সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন৷ এটা কী করে সম্ভব? হ্যাঁ সম্ভব৷ কেননা এ যে ভারতীয় সংসৃকতি, পরম্পরা৷ এ ধরনের কীর্তিকলার কেবল ভারতবর্ষের মত দেশেই সম্ভব৷ এই অভিমত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের৷
ভারতীয় দর্শন এবং প্রমূল্যবোধের বলে নিজেদের রচনা, সংরক্ষণ এবং মূল্যাঙ্কনের আদর্শে গঠিত অখিল ভারতীয় ইতিহাস সংকলন যোজনার ত্রিবার্ষিক একাদশ রাষ্ট্রীয় অধিবেশনের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে বক্তব্য পেশ করছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ভারতীয় ইতিহাস সংকলন সমিতি, অসমের উদ্যোগে স্থানীয় শ্রীমন্ত শংকরদেব আন্তর্জাতিক মিলনাতনে অখিল ভারতীয় ইতিহাস সংকলন যোজনার রাষ্ট্রীয় সভাপতি
অধ্যাপক সতীশচন্দ্র মিত্তালের পৌরোহিত্যে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বত্তব্য পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব আরও বলেন, ভারতবর্ষে মোঘলরা ছয়শো এবং ব্রিটিশরা দুশো বছর রাজত্ব করেও ভারতের সভ্যতা সংসৃকতি ধবংস করতে পারেনি৷ এরই মধ্যে সাম্প্রতিকালে কমিউনিস্টরা যেভাবে ভারতীয় সভ্যতা ও সংসৃকতি ধবংস করতে উঠে পড়ে যে অভিযান চালিয়েছে তা কখনও সফল হবে না৷ এর জ্বলন্ত উদাহরণ ত্রিপুরা৷ তিনি বলেন, ত্রিপুরার জনসাধারণ কমিউনিস্ট বিচারধারাকে পৃষ্ঠ প্রদর্শন করে, কমিউনিজমের ভাবধারা ছুড়ে ফেলে প্রাচীন ভারতীয় সভ্যতা সংসৃকতি সাদরে গ্রহণ করেছেন৷
ত্রিপুরার মুখ্যমন্ত্রী দেব আরও বলেন, কমিউনিস্টরা আসলে ক্যাডারের নামে গুন্ডা সৃষ্টি করে দশ হাজার বছরের পুরনো ভারতীয় সভ্যতা, সংসৃকতি ও পরম্পরা ধবংস করতে কোমর কষে মাঠে নেমেছে৷ বলেন, কমিউনিস্টরা জনতার কন্ঠ রুদ্ধ করে তাদের বিপথে পরিচালিত করতে চায়৷ আলেকজান্ডারের মত রাজাও ভারতবর্ষকে জয় করতে এসে ভারতীয় পুরুর মতো রাজার স্বাভিমানের কাছে নতি স্বীকার করে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন৷ বিপ্লব দেব বলেন, কমিউনিস্টরা অভিযোগ করেন, বিজেপি নাকি দেশকে গেরুয়াকরণ করে দিচ্ছে৷ তা সর্বৈব মিথ্যা অপপ্রচার বলে দাবি করে তিনি বলেন, বরং কমিউনিস্টরাই সমগ্র বিশ্বকে লাল রঙে রঞ্জিত করতে চেয়েছিলেন৷ কিন্তু তাদের সেই দুরভিসন্ধি সফল হয়নি৷
আজরে আলোচনাচক্রে ইতিহাস বিষয়ক কয়েকটি বই উন্মোচন করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এদিকে আজকের দ্বিতীয় দিনের অধিবেশনে অখিল ভারতীয় ইতিহাস সংকলন যোজনার রাষ্ট্রীয় সভাপতি অধ্যাপক সতীশচন্দ্র মিত্তালকে আগামী তিন বছরের জন্ম একই পদে, দেবীপ্রসাদ সিংকে কার্যনির্বাহী সভাপতি, ঈশ্বরচরণ বিশ্বকর্মাকে মহাসচি, ড বালমুকুন্দ পান্ডেকে রাষ্ট্রীয় সংগটনসচিব হিসেবে নির্বাচিত করা হয়৷
ভারতীয় সভ্যতা -সংসৃকতি ধবংস করতে কমিউনিস্টদের অভিযান সফল হবে না, বলেছেন মুখ্যমন্ত্রী
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















