News Flash

  • Home
  • Uncategorized
  • ছিনতাইবাজদের কব্জায় শহর, মহিলার সুকটির তালা ভেঙ্গে আট লাখ টাকা লুট
Image

ছিনতাইবাজদের কব্জায় শহর, মহিলার সুকটির তালা ভেঙ্গে আট লাখ টাকা লুট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ রাজধানী আগরতলা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে চুরি ও ছিনতাইয়ের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে৷ এই অবস্থায় জনমনে রীতিমতো উদ্বেগের সৃষ্টি হয়েছে৷ সোমবার প্রকাশ্য দিবালোক নগদ আট লক্ষ টাকা ছিনতাই করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে শহরতলীর হাপানিয়ার কাছে ওএনজিসির এসবিআই শাখার সামনে৷ এক মহিলার সুকটির সিটের নীচ থেকে নগদ আট লক্ষ টাকা নিয়ে গেছে তস্করের দল৷ জাহানার বেগম নামের এক মহিলা সুকটির সিটের নীচে আট লক্ষ টাকা রেখেছিলেন৷
জাহানার বেগম জানিয়েছেন, তিনি সুকটির সিটের নীচে আট লক্ষ টাকা রেখে এসবিআইয়ের ওএনজিসি কলোনী ব্রাঞ্চে গিয়েছিলেন৷ কাজ শেষ করে ফিরে এসে দেখেন সুকটির সিটের লক ভাঙ্গা৷ ভিতরে টাকা নেই৷ তিনি সাথে সাথেই আমতলী থানার পুলিশকে খবর দেন৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং তদন্ত শুরু করে৷ পুলিশের দাবি, খুব শীঘ্রই এই ছিনতাইকান্ডের কিনারা করা যাবে৷ পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে৷ এদিকে, আশ্চর্য্যের ঘটনা হল প্রকাশ্যে দিবালোকে ছিনতাইবাজরা একটি সুকটির সিটের লক ভেঙ্গেছে এবং তা থেকে নগদ টাকা নিয়ে গিয়েছে আশেপাশের কেউ কিছু বুঝতেও পারেনি৷ তাছাড়া, ঐ মহিলা নগদ আট লক্ষ টাকা সুকটির সিটের নীচে রেখে দিয়েছেন, তাও অবাক করার ঘটনা৷
এদিকে, আগরতলার তিন কুখ্যাত ছিনতাইবাজকে আটক করেচে পশ্চিম থানার পুলিশ৷ রবিবার রাতে রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকা থেকে এদের পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে৷ সেই সঙ্গে একটি মোটর বাইক ও আটক করা হয়েছে৷ এই তিন জনের নাম বিজয় দাস, সুকেল মিয়াঁ এবং মিঠুন ভৌমিক৷ পুলিশ জানিয়েছে, তারা রাজধানী আগরতলা সহ পাশ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে মোটর বাইক চুরির পাশাপাশি একাধিক ছিনতাইজনিত ঘটনার সঙ্গে জড়িত৷ তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান পশ্চিম আগরতলা থানার ওসি সুব্রত চক্রবর্তী৷ তাদের সঙ্গে আর কে কে জড়িত আছে তা জানার চে,টা চলচে বলেও জানান তিনি৷ এদিকে, রাজধানী আগরতলা শহরের রাত্রীকালীন পুলিশি টহল ব্যবস্থা জোরদার করার দাবী উঠেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top