News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্ঘটনায় গুরুতর আহত বাইক চালক
Image

দুর্ঘটনায় গুরুতর আহত বাইক চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৪ ডিসেম্বর৷৷ যান দুর্ঘটনা যেন রাজ্যের একটি নিত্য নৈমিত্তিক ঘটনা গয়ে দাড়িয়েছে৷ প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে ছোট বড় যান দুর্ঘটনা৷ আর এইসব দুর্ঘটনা বেশিরভাগই হচ্ছে চালকদের অসাবধানতার দরুণ৷ ফের এমনই এক ঘটনা ঘটল কুমারঘাটের সিদংছড়ায়৷ ঘটনার বিবরণে জানা গেছে টিআর ০২ ডি ১৭৮৮ নম্বরের একটি বালি বোঝাই ট্রাক কুমারঘাট থেকে পেচারথলের উদ্দেশ্যে যাচ্ছিল অপরদিকে পেচারথল থেকে কুমারঘাটের উদ্দেশ্যে একটি গ্যাস সিলিন্ডার নিয়ে আসছিল টিআর ০৫ এ ৬৫০৯ নম্বরের একটি বাইক৷ অভিযোগ বাইকের গতি অত্যাধিক থাকার ফলে এবং চালকের অসাবধানতার দরুণ সিদংছড়া এলাকায় আসতেই ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা মারে বাইকটি৷ সাথে সাথেই বাইক থেকে ছিটকে পড়ে বাইক চালক এবং মাথায় ও পায়ে আঘাত লাগে৷ খবর পেয়ে ছুটে আসেন অগ্ণিনির্বাচক দপ্তরের কর্মীরা এবং আহত যুবকে উদ্ধার করে কুমারঘাট হাসপাতালে নিয়ে যায়৷ এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ এবং বাইকও গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়৷ বর্তমানে আহত যুবকের চিকিৎসা চলছে কুমারঘাট হাসপাতালে৷ প্রতিদিনই এই ধরনের যানদুর্ঘটনা লেগে রয়েছে রাজ্যের কিছুতেই যেন হ্রাস টানা সম্ভব হয়ে উঠেছেনা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top