News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতীক্ষার অবসান, ২৫ ডিসেম্বর বগিবিল ব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Image

প্রতীক্ষার অবসান, ২৫ ডিসেম্বর বগিবিল ব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি ও ডিব্রুগড়, ২৪ ডিসেম্বর (হি.স.): এখনও পর্যন্ত ভারতের দীর্ঘতম ‘রেল-রোড’ ব্রিজ হল ‘বগিবিল’ ব্রিজ। যা এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম রেল-রোড ব্রিজ। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) চিন সীমান্তের কাছে উদ্বোধন হবে ভারতের দীর্ঘতম এই ‘রেল-রোড’ ব্রিজের। ৪.৯৪ কিলোমিটার দীর্ঘ এই ব্রিজ অসমের ডিব্রুগড়ের সঙ্গে যুক্ত করবে অরুণাচল প্রদেশের পাসিঘাটকে। ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ব্রিজের উদ্বোধন করবেন। ব্রহ্মপুত্র নদীর জলস্তরের ৩২ মিটার উপরে তৈরি করা হয়েছে এই ব্রিজ। এই ব্রিজের উপরে থাকবে তিন লেনের রাস্তা ও নীচে থাকবে রেলের ডবল লাইন।
ভৌগোলিক অবস্থান অনুসারে ভারতের কাছে এই ব্রিজের গুরুত্ব অপরিসীম। এই ব্রিজ দিয়ে অনেক কম সময়ে পৌঁছে যাওয়া যাবে অরুণাচল প্রদেশে। ভারতের একেবারে উত্তর-পূর্বে অবস্থিত এই রাজ্যের সঙ্গে চার হাজার কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে চিনের।
প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া ১৯৯৭ সালে এই ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু, ব্রিজ তৈরির কাজ শুরু হয় ২০০২ সালে। গত ১৬ বছরে বিভিন্ন কারণে বেশ কয়েকবার এই প্রকল্পের কাজ বিলম্বিত হয়েছে। ২০১৭-র জুনে ব্রিজ তৈরির কাজ শেষ করার লক্ষ্যমাত্রা থাকলেও তা সম্পন্ন হয়নি। শেষে ২০১৮-র ৩ ডিসেম্বর প্রথমবারের জন্য পরীক্ষামূলক ভাবে মালগাড়ি চালানো হয়েছে এই ব্রিজ দিয়ে। অবশেষে মঙ্গলবার ভারতের দীর্ঘতম ‘রেল-রোড’ ব্রিজ ‘বগিবিল’ ব্রিজ-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top