News Flash

  • Home
  • Uncategorized
  • পাক সেনাবাহিনীর সংঘর্ষবিরতি লঙ্ঘন অব্যাহত, রাজৌরিতে যোগ্য জবাব ফিরিয়ে দিল ভারত
Image

পাক সেনাবাহিনীর সংঘর্ষবিরতি লঙ্ঘন অব্যাহত, রাজৌরিতে যোগ্য জবাব ফিরিয়ে দিল ভারত

জম্মু, ২৪ ডিসেম্বর (হি.স.): নিয়ন্ত্রণরেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনা ছাউনি ও সীমান্তবর্তী গ্রামগুলিকে লক্ষ্য করে গোলাগুলি বর্ষণ করে পুনরায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সৈন্য| সোমবার সকাল ৯.৩০ মিনিট থেকে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনা ছাউনি ও সীমান্তবর্তী গ্রামগুলিকে লক্ষ্য করে গোলাগুলি বর্ষণ শুরু করে পাকিস্তানি রেঞ্জার্স| নৌশেরা সেক্টরের কেরি, লাম, পুখরানি এবং পীর বাদাসের এলাকায় ভারী ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে পাক সেনাবাহিনী| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে পাল্টা জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনবাহিনী| দু’পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে চলে গুলির লড়াই| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই|
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল ৯.৩০ মিনিট থেকে রাজৌরি জেলার নৌশেরা সেক্টরের কেরি, লাম, পুখরানি এবং পীর বাদাসের এলাকায় নিয়ন্ত্রণরেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনা ছাউনি ও সীমান্তবর্তী গ্রামগুলিকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানি রেঞ্জার্স| পাল্টা জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| নিয়ন্ত্রণ রেখা বরাবর (এলওসি) পাক হামলার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দারা| রাজৌরির ডিডিসি জানিয়েছেন, ‘নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক হামলার কারণে কেরি এবং পুখরানি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা থেকে ০-৫ কিলোমিটার রেঞ্জে অবস্থিত সমস্ত সরকারি এবং প্রাইভেট স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে|’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top