News Flash

  • Home
  • Uncategorized
  • নাসিরুদ্দিনের অসহিষ্ণতা মন্তব্যে চক্রান্ত রয়েছে, দাবি উমা ভারতীর
Image

নাসিরুদ্দিনের অসহিষ্ণতা মন্তব্যে চক্রান্ত রয়েছে, দাবি উমা ভারতীর

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.) : অসহিষ্ণুতা প্রসঙ্গে পাল্টা নাসিরুদ্দিনের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী। তাঁর (নাসিরুদ্দিন) নাম নিতে চাই না। তিনি যা বলেছেন তা ষড়যন্ত্রের অঙ্গ। এর প্রতিবাদ করছি বলে জানিয়েছেন উমা ভারতী।

সোমবার কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেত্রী উমা ভারতী জানিয়েছেন, ‘তাঁকে সতর্ক করে দিতে চাই। আমি তাঁর নাম নিতে চাই না। কারণ সেটার যোগ্য তিনি নন। এরকম মন্তব্যের পেছনে চক্রান্ত রয়েছে। ১৯৪৭ সালর সামাজিক বিভাজনের পরিস্থিতি তারা তৈরি করতে চাইছে। কিন্তু এটা ১৯৪৭ নয় ২০১৮। এর প্রতিবাদ করছি। যারা দেশে থেকে বিভাজন মূলক মন্তব্য করবেন দেশবাসী তাদের যোগ্য জবাব দেবে।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন বলেছিলেন, বিদ্বেষ ও অসহিষ্ণুতা পরিস্থিতি গোটা দেশে তৈরি হয়েছে। নিজেদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত। আর এই মন্তব্যের পরে গোটা দেশজুড়ে বিতর্ক ঝড় বইতে শুরু করে। এর পাল্টা অনুপম খের ট্যুইটারে লেখেন, দেশে এতটাই স্বাধীনতা রয়েছে যে সেনাবাহিনীকে গালি গালাজ করা যায়। সেনা জওয়ানদের পাথর ছোঁড়া যায়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top