News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় দলে ফিরলেন মহেন্দ্র সিং ধোনি
Image

জাতীয় দলে ফিরলেন মহেন্দ্র সিং ধোনি

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.) : একদিন ও টি-২০ ভারতীয় দলে ফিরলেন মহেন্দ্র সিং ধোনি। ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিইয়ার বিরুদ্ধে টি-২০ দল থেকে বাদ পড়েছিলেন তিনি। এর জেরে শুরু হয়েছিল জোর জল্পনা। অবশেষে সমস্ত জল্পনার অবসান করে দলে ফিরলেন মহেন্দ্র সিং ধোনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন একদিনে সিরিজে খেলবেন ধোনি। পাশাপাশি পরে নিউজিল্যাণ্ডের মাটিতে একদিনের এবং টি-২০ দলেও থাকবেন তিনি। ধোনি দলে জায়গায় পাওয়া যথারীতি বাদ পড়লেন তরুণ উইকেট রক্ষক রিশভ পন্থ। বিসিসিআই-এর সূত্রে খবর ২০১৯-এর বিশ্বকাপের আগে পর্যাপ্ত ম্যাচ যাতে ধোনি খেলতে পারেন সে জন্য তাকে দলে সুযোগ দেওয়া হয়েছে।
একদিনের দলে রয়েছে বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), কে এল রাহুল, শিখর ধাওয়ান, আম্বাতি রায়াডু, দীনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, জশপ্রীত বুমরাহ, খলিল আহমেদ, মহম্মদ শামি। টি-২০ দলে রয়েছে বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), কে এল রাহুল, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, জশপ্রীত বুমরাহ, খলিল আহমেদ ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top