News Flash

  • Home
  • Uncategorized
  • অ্যাওয়ে ম্যাচে এভার্টনকে বড় ব্যবধানে হারল টটেনহ্যাম
Image

অ্যাওয়ে ম্যাচে এভার্টনকে বড় ব্যবধানে হারল টটেনহ্যাম

লন্ডন, ২৪ ডিসেম্বর (হি.স.) : বড়দিনের আগে সমর্থকদের বড় জয় উপহার দিল টটেনহ্যাম। রবিবার রাতে অ্যাওয়ে ম্যাচে এভার্টনকে ৬-২ গোলে হারাল লন্ডনের এই ক্লাবটি। যদিও এভার্টনের ঘরের মাঠে এদিন শুরুটা ভাল হয়নি টটেনহ্যামের। ম্যাচের ২১ মিনিটে থিও ওয়ালকটের গোলে খেলার গতির বিরুদ্ধে ম্যাচে লিড নেয় এভার্টন। যদিও নিজেরাই ছ’মিনিট বাদে টটেনহ্যামকে ম্যাচে ফিরে আসার সুযোগ করে দেয়। গোলরক্ষক পিকফোর্ড ও ডিফেন্ডার জৌমার ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে অরক্ষিত ফাঁকা গোলে বল জড়াতে ভুল করেননি কোরিয়ান মিন সন।
খেলার ৩৫ মিনিটে মিন সনের শট পিকফোর্ড প্রতিহত করলে ফিরতি শটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন ডেলে আলি। এরপর ৪২ মিনিটে স্কোরশিটে নাম তোলেন স্পারস অধিনায়ক হ্যারি কেন। ট্রিপিয়ারের দুরন্ত ফ্রিকিক এক্ষেত্রে পোস্টে লেগে প্রতিহত হলে ফিরতি বল ফাঁকা গোলে ঠেলে দেন কেক। ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় টটেনহ্যাম।
বিরতি থেকে ফিরেই ফের ব্যবধান বাড়িয়ে নেয় টটেনহ্যাম। বক্সের মধ্যে এভার্টন ডিফেন্ডারের ক্লিয়ার করা বল ২০ গজ দূর থেকে দুরন্ত ভলিতে তিন কাঠিতে রাখেন এরিকসেন। যদিও ৫১ মিনিটে একক দক্ষতায় দুরন্ত গোল করে ব্যবধান কমিয়ে আনেন সিগার্ডসন। তবে উল্টোদিকে গোলের ধারা অব্যাহত রাখে পোচেত্তিনোর ছেলেরা। ৬১ মিনিটে পরিবর্ত এরিক লামেলার থ্রু ধরে নিজের দ্বিতীয় দলের হয়ে পঞ্চম গোলটি করেন মিন সন। ৭৪ মিনিটে দলের শেষ গোলের পিছনেও অবদান রাখেন এই দক্ষিণ কোরিয়ান স্ট্রাইকার। বাঁ দিক থেকে তাঁর বাড়ানো বলে পিকফোর্ডকে বোকা বানিয়ে দ্বিতীয় গোলটি করে যান কেন।
এই জয়ের ফলে চেলসির থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে গিয়ে লিগে নিজেদের জায়গা মজবুত করল টটেনহ্যাম। ১৮ ম্যাচ থেকে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তিন নম্বরে তারা। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ছয় ও দ্বিতীয়স্থানে থাকা ম্যান সিটির চেয়ে দু’পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top