News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বাদশ ও দশম শ্রেণির পরীক্ষা সূচি ঘোষণা সিবিএসই-র
Image

দ্বাদশ ও দশম শ্রেণির পরীক্ষা সূচি ঘোষণা সিবিএসই-র

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.) : আগামীবছরে দেশজুড়ে লোকসভা ভোটের কথা মাথায় রেখে গত বছরের তুলনায় এবছর পরীক্ষা বেশ কিছুদিন এগিয়ে নিয়ে এল সিবিএসই বোর্ড। ২০১৯ সালের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার সময়সূচি ঘোষণা করল সিবিএসই। বোর্ডের তরফে জানানো হয়েছে দশম শ্রেণির পরীক্ষা নেওয়া হবে ২১ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত। অন্যদিকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া হবে ১৫ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত।
পরীক্ষার্থীদের জানানো হয়েছে পরীক্ষাসূচি সম্পর্কে বিস্তারিত জানা যাবে বোর্ডের ওয়েবসাইট থেকে। পরীক্ষার সাত সপ্তাহ আগেই এই সময়সূচি ঘোষণা করল বোর্ড। পরীক্ষা হবে সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। তবে উত্তরপত্র দিয়ে দেওয়া হবে সকাল দশটাতেই। প্রশ্নপত্র দেওয়া হবে সকাল ১০টা ১৫ মিনিটে।
আগামী বছরে নিট বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার তারিখের সঙ্গে বোর্ডের পরীক্ষার দিনক্ষণ যাতে মিলে না যায় তার ওপরে নজর রাখা হয়েছে। কারণ গত বছর বোর্ডের পদার্থ বিদ্যার পরীক্ষার তারিখ বদল করতে হয় কারণ দিনটি সর্বভারতীয় জয়েন্টের তারিখের সঙ্গে একই দিনে পড়ে যায়। সিবিএসই-র কন্ট্রোলার ডঃ এস ভরদ্বাজ সংবাদমাধ্যমে জানিয়েছেন, বোর্ডের পরীক্ষার সূচি ঠিক করার সময়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভর্তির সময়সূচির ওপরেও নজর রাখা হয়েছে। সিবিএসইর দ্বাদশ শ্রেণির সিলেবাসে রয়েছে ৪০টি ভোকেশনাল বিষয়। অন্যদিকে, দশম শ্রেণির সিলেবাসে রয়েছে ১৫টি ভোকেশনাল বিষয়। ওইসব পরীক্ষা আগে নিয়ে নেওয়া হবে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top